মে ১৩: আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন বলেন, তথাকথিত 'কোপেনহেগেন গণতন্ত্র শীর্ষ সম্মেলন' আদর্শগতভাবে পক্ষপাতদুষ্ট। এটি ইচ্ছাকৃতভাবে তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের আপত্তিকর মন্তব্য করার জন্য আমন্ত্রণ জানিয়েছে, যা একচীন নীতিকে গুরুতরভাবে লঙ্ঘন করে। চীন এর তীব্র বিরোধিতা করে। চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে কার্যকরভাবে একচীন নীতি মেনে চলার এবং তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের কোনো সুযোগ না দেওয়ার তাগিদ দেয়।
মুখপাত্র জোর দিয়ে বলেন, তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ; এটি কখনও একটি দেশ ছিল না এবং কখনও হতেও পারবে না। একচীন নীতির ঐকমত্য আন্তর্জাতিক সমাজে গভীরভাবে প্রোথিত ও অটল। লাই ছিং ত্য যা-ই বলুন বা করুন না কেন, তা তাইওয়ান যে চীনের ভূখণ্ডের অংশ—এই ঐতিহাসিক ও আইনগত সত্যকে পরিবর্তন করতে পারে না। কিংবা এটি একচীন নীতি’র প্রতি আন্তর্জাতিক সমাজের আনুগত্যের মৌলিক কাঠামোকেও নাড়িয়ে দিতে পারে না।
উল্লেখ্য, একটি ডেনিশ বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজিত ‘২০২৬ কোপেনহেগেন গণতন্ত্র শীর্ষ সম্মেলনে’ লাই ছিং ত্য পূর্ব-রেকর্ড করা ভিডিওর মাধ্যমে অংশগ্রহণ করেন এবং ভাষণ দেন। এর পরিপ্রেক্ষিতে চীনা মুখপাত্র এ মন্তব্য করেন।
লিলি/তৌহিদ/আনন্দী
外交部:坚决反对所谓“哥本哈根民主峰会”执意邀请“台独”分子大放厥词
5月13日,外交部发言人郭嘉昆主持例行记者会。有记者问:据报道,赖清德以预录视频方式,参加丹麦非政府组织举办的2026年“哥本哈根民主峰会”并发言,请问外交部对此有何评论?
郭嘉昆表示,所谓“哥本哈根民主峰会”充满意识形态偏见,执意邀请“台独”分子大放厥词,严重违反一个中国原则,我们对此坚决反对。中方敦促有关方面切实恪守一个中国原则,不为“台独”势力提供舞台。
台湾是中国的一部分,从来不是一个国家,也不可能成为一个国家。一个中国原则的共识在国际上深入人心,不可动摇。无论赖清德说什么、做什么,都改变不了台湾是中国领土一部分的历史和法理事实,撼动不了国际社会坚持一个中国原则的基本格局。