কোস্টারিকার আমন্ত্রণে দেশটির প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ দূত ছেন সিয়াওতোং। শুক্রবার রাজধানীর ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি চীনের প্রতিনিধিত্ব করেন।
অনুষ্ঠানের আগে বৃহস্পতিবার কোস্টারিকার প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজ ছেন সিয়াওতোংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ছেন সিয়াওতোং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন। তিনি বলেন, প্রায় ১৯ বছর আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দু’দেশের সম্পর্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং দুই দেশের মানুষ বাস্তব সুফল পেয়েছে।
তিনি আরও বলেন, চীন সরকার সবসময় কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থেকে কোস্টারিকার সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়। ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল ও টেকসইভাবে এগিয়ে নিতে বেইজিং কাজ করে যাবে।
প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজ অনুষ্ঠানে বিশেষ দূত পাঠানোর জন্য প্রেসিডেন্ট সি চিন পিংকে ধন্যবাদ জানান এবং তার প্রতি আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।
তিনি বলেন, কোস্টারিকা-চীন সম্পর্ক বর্তমানে খুবই ভালো। বিশাল বাজার হিসেবে দু’দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। দেশটি চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকে স্বাগত জানায় এবং অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদার করতে আগ্রহী।
সূত্র: সিএমজি বাংলা