জুন ৩: পয়লা জুন পর্যন্ত, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআরসি) ১১৬ জন সন্দেহভাজন ইবোলা রোগী পর্যবেক্ষণের আওতায় ছিল, যা পূর্বে ঘোষিত মোট সংখ্যার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র লিন্ডমেয়ার, গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক বিবৃতিতে, এ তথ্য জানান।
তিনি বলেন, সন্দেহভাজন রোগীর সংখ্যা হ্রাসের প্রধান কারণ হলো, একই ধরনের প্রাথমিক উপসর্গের ভিত্তিতে পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হওয়া বিপুলসংখ্যক সন্দেহভাজন রোগীকে পরবর্তীকালে পরীক্ষা ও যাচাইয়ের পর বাদ দেওয়া হয়েছে।
মুখপাত্র আরও বলেন, এই প্রাদুর্ভাবের সময় পর্যবেক্ষণের মাধ্যমে শনাক্ত হওয়া বা চিকিত্সাকেন্দ্রে যাওয়া ব্যক্তিদের—যাদের মধ্যে ইবোলা ভাইরাস সংক্রমণের মতো উপসর্গ ছিল— প্রথমে সন্দেহভাজন রোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। এরপর, পরীক্ষাগারে পরীক্ষার পর কিছু সন্দেহভাজন রোগীর রোগ নিশ্চিত হয় এবং আরও অনেক সন্দেহভাজন রোগীর রোগটি ম্যালেরিয়া, মেনিনজাইটিস বা অন্যান্য রোগ বলে প্রমাণিত হওয়ায় তাদের সন্দেহভাজন রোগীর তালিকা থেকে বাদ দেওয়া হয়। (ছাই/আলিম/প্রেমা)