Wednesday, June 10, 2026
Live

গাড়ি শিল্পে সহযোগিতা বাড়ানোর আহ্বান, ইইউ’র নীতিতে চীনের অসন্তোষ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
গাড়ি শিল্পে সহযোগিতা বাড়ানোর আহ্বান, ইইউ’র নীতিতে চীনের অসন্তোষ

ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র সাম্প্রতিক বাণিজ্য ও অর্থনৈতিক বিধিনিষেধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও। তিনি বলেন, চীন তার দেশীয় প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান নেবে।

বেইজিংয়ে ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন- এসিইএ’র সভাপতি ওলা ক্যালেনিয়াসের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী ওয়াং এ কথা বলেন। এ সময় চীন-ইইউ গাড়ি শিল্পে সহযোগিতা ও ইইউ বাণিজ্য সীমাবদ্ধতা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

বৈঠকে ওয়াং অভিযোগ করে বলেন, ইইউ’র ধারাবাহিক কিছু সীমাবদ্ধ পদক্ষেপ চীন-ইইউ অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। তিনি মার্সিডিজ বেঞ্জসহ ইউরোপের গাড়ি শিল্পকে অযৌক্তিক নীতি পরিবর্তনে ইইউকে উৎসাহিত করার আহ্বান জানান। এর মাধ্যমে যেনো ন্যায্য, স্বচ্ছ ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ তৈরি হয়।

চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের শুরুতে উচ্চমানের উন্মুক্তকরণ জোরদার, নতুন উৎপাদনশীল শক্তি গড়ে তোলা এবং উন্নত বুদ্ধিমান ও পরিবেশবান্ধব শিল্প উন্নয়ন ত্বরান্বিত করবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এতে বিদেশি কোম্পানির জন্য, বিশেষ করে মার্সিডিজ বেঞ্জের মতো প্রতিষ্ঠানের জন্য চীনে বিনিয়োগ ও বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বাড়বে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.