চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ১৬তম আসর শেষ হয় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে। বেইজিংয়ের থংচৌ জেলার গ্র্যান্ড ক্যানাল অংশে তৈরি করা হয় ৩ দশমিক ৩ কিলোমিটার লম্বা ‘পানির লাল-গালিচা’, যেখানে আলোকসজ্জায় প্রাচীন জলপথটি যেন আবার জীবন্ত হয়ে ওঠে।
বিশ্বের দীর্ঘ ও প্রাচীনতম মানবসৃষ্ট জলপথ চীনের গ্র্যান্ড ক্যানেলের দৈর্ঘ্য প্রায় ১,৭৯৪ কিলোমিটার এবং ২০১৪ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় এটি অন্তর্ভুক্ত হয়।
ক্যানালজুড়ে পাঁচটি নৌকায় অতিথিরা জলপথ ভ্রমণ করেন। পরে তারা ১০০ মিটার দীর্ঘ পানির লাল গালিচায় অংশ নেন।
আরেকটি আকর্ষণ ছিল বৃহৎ জলভিত্তিক পরিবেশনার উদ্বোধন। ৫৫ মিনিটের এই শোতে গ্র্যান্ড ক্যানালের হাজার বছরের ইতিহাস তুলে ধরা হয় আধুনিক প্রযুক্তির সহায়তায়। এতে ছিল পানির পর্দায় পরিবেশনা, লেজার ও আলোর ব্যবহার। চলচ্চিত্র উৎসবটি চলে ১৬ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি : সিসিটিভি