মে ১৫: আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন এক নিয়মিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, রাষ্ট্রপ্রধানদের কূটনীতি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি অপরিহার্য কৌশলগত নির্দেশকের ভূমিকা পালন করে। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সুষ্ঠু যোগাযোগ ও মতবিনিময় বজায় রাখা দুই দেশের সম্পর্কের স্থিতিশীল, সুস্থ ও টেকসই উন্নয়নের জন্য অনুকূল। তিনি আরও জানান, চলতি বছরে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে যোগাযোগ ও মতবিনিময়ের ব্যবস্থা নিয়ে চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের সাথে আলোচনা অব্যাহত রেখেছে।
(স্বর্ণা/তৌহিদ/লিলি)
外交部:中美双方就两国元首年内互动安排保持着沟通
5月15日,外交部发言人郭嘉昆主持例行记者会。
郭嘉昆表示,元首外交对中美关系具有不可替代的战略引领作用,两国元首保持良好的沟通互动,有利于引领中美关系稳定、健康、可持续发展。中美双方就两国元首年内互动安排保持着沟通。