Wednesday, June 3, 2026
Live

চীন–কাজাখস্তান সম্পর্ক জোরদারে সিপিসির জ্যেষ্ঠ নেতার সফর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন–কাজাখস্তান সম্পর্ক জোরদারে সিপিসির জ্যেষ্ঠ নেতার সফর

চীনের কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ কর্মকর্তা ছেন ওয়েনছিং চার দিনের সফর শেষে কাজাখস্তান থেকে দেশে ফিরেছেন। চারদিনের সফরে তিনি কাজাখস্তানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন নেতার সঙ্গে বৈঠক করেন। এর মধ্যে ছিলেন দেশটির নিরাপত্তা পরিষদের সচিব গিজাত নুরদাউলেতভ এবং আলমাতির মেয়র দারখান সাতিবালদি।

বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং পার্টির আইন ও নিরাপত্তা বিষয়ক কমিশনের প্রধান ছেন ওয়ানছিং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশেম জোমার্ট তোকায়েভ-এর নেতৃত্বে দুই দেশের রাজনৈতিক আস্থা আরও গভীর হয়েছে।

তিনি আরও বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় দুই দেশের সহযোগিতা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক দ্রুত উন্নয়নের পথে রয়েছে।

চীনা কর্মকর্তা জানান, চীন ও কাজাখস্তান ঘনিষ্ঠ প্রতিবেশী এবং সর্বাঙ্গীন কৌশলগত অংশীদার। তাই দুই দেশের আইন প্রয়োগ ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করা হবে। পাশাপাশি জনগণ পর্যায়ে বিনিময় ও সাংস্কৃতিক সম্পর্কও আরও বৃদ্ধি করা হবে।

অন্যদিকে, কাজাখস্তান পক্ষ চীনের সঙ্গে সহযোগিতার অগ্রগতির প্রশংসা করে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে চীনের ভূমিকার ভূয়সী প্রশংসা করে।

তারা জানায়, দুই দেশের বন্ধুত্ব আরও শক্তিশালী করা হবে এবং আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও অন্যান্য বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করা হবে, যাতে দ্বিপক্ষীয় সম্পর্ক দীর্ঘমেয়াদে আরও এগিয়ে যায়।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.