Wednesday, June 10, 2026
Live

চীনা নববর্ষের আগ মুহূর্তে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের আহ্বান মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রীর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনা নববর্ষের আগ মুহূর্তে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের আহ্বান মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রীর
মাদাগাস্কার-চীন সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন গতির সঞ্চার হবে বলে জানিয়েছেন মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিন রাজানামাহাসোয়া।শনিবার চীনা জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি এ আশা প্রকাশ করেন। মাদাগাস্কারের চীনা দূতাবাস আয়োজিত চীনা খাবারের আসর ও নববর্ষ উদযাপন অনুষ্ঠানে রাজানামাহাসোয়া বলেন, "এই নতুন বছরে মাদাগাস্কার চীনের সঙ্গে পারস্পরিক আস্থা আরও শক্তিশালী করতে, অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ গভীর করতে এবং জনগণের মধ্যে পারস্পরিক সমঝোতা বৃদ্ধিতে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। আমরা চীনের সঙ্গে মিলে একত্রে সেই ‘অভিন্ন ভবিষ্যৎ' কে সুসংহত করতে চাই, যার আকাঙ্ক্ষা আমরা সবাই করি।" দীর্ঘকাল ধরে মাদাগাস্কার এবং চীনের মধ্যে শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। তিনি আরও আশা প্রকাশ করেন যে, দ্বিপাক্ষিক এই সম্পর্ক এখন এমন এক নতুন পর্যায়ে প্রবেশ করবে যেখানে গভীরতর অর্থনৈতিক সহযোগিতা উভয় দেশের মানুষের জন্য দৃশ্যমান সুফল বয়ে আনবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমি চীনা জনগণের সুখ, সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করছি। যেসব দেশ দ্রুত উন্নয়নের প্রত্যাশা করে,চীন তাদের জন্য সবসময় একটি উদাহরণ হয়ে থাকবে।" সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.