মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালের ১১ মে থেকে সাধারণ পাসপোর্টধারী চীনা নাগরিকদের ব্রাজিলে ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়া হবে। বৃহস্পতিবার এ ঘোষণা দেয় ব্রাজিল সরকার।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী চীনের সাধারণ পাসপোর্টধারী নাগরিকরা স্বল্পমেয়াদী ভিসামুক্ত প্রবেশের যোগ্য হবেন এবং প্রতিবার প্রবেশের পর সর্বোচ্চ ৩০ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন।
জেনিফার/ সাকিব
তথ্য ও ছবি: সিসিটিভি