বুধবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এসময় দুই পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক বাস্তবভিত্তিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে পানি সম্পদ ব্যবস্থাপনা খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।
এছাড়া উভয় পক্ষ জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, চীনা ভাষা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে সম্মত হয়।
উপদেষ্টা মাহদি আমিন বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
সূত্র: সিএমজি বাংলা