Friday, May 15, 2026
Live

চীনের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা নিয়ে আশাবাদী মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা

চীনের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা নিয়ে আশাবাদী মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা

মে ১৫: চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরসঙ্গী ছিলেন ১৮জন শিল্প ও বাণিজ্য মহলের প্রতিনিধি। তারা প্রধানত প্রযুক্তি, অর্থ, বিমান চলাচল, কৃষি খাতের সঙ্গে জড়িত। অ্যাপল, এনভিডিয়া, কারগিল, সিটিগ্রুপ, গোন্ডম্যান স্যাক্স, জেনারেল মোর্টস, কোয়ালকম এবং জিএসআইসহ বড় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা চীনা বাজারের ওপর তাদের দৃঢ় আস্থা প্রকাশ করেছেন। এর মধ্যে ‘উদ্ভাবন’ আর ‘প্রাণশক্তি’ ছিল তাদের আলোচনার মূল শব্দ। তারা মনে করেন, এটাই হচ্ছে চীনের অর্থনৈতিক বৃদ্ধির চালিকাশক্তি। মার্কিন শিল্প ও বাণিজ্য মহলের প্রতিনিধিরা সংলাপের মাধ্যমে সমঝোতা বাড়ানো, সহযোগিতা জোরদার করা, দু’টি অর্থনৈতিক সত্ত্বার অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করার ইচ্ছা প্রকাশ করেছেন। এই সফরটি যোগাযোগ ও বিনিময় করার একটি চমত্কার সুযোগ ছিল।

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং বলেছেন, আমি মনে করি, চীন বিশ্বের অন্যতম অসাধারণ অর্থনৈতিক সত্তা, তার উদ্ভাবনী সাফল্য অত্যন্ত মজবুত। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অন্যতম অগ্রণী দেশ। চীন অসাধারণভাবে ভালো করছে।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বলেছেন, “আমার মনে হয়, চীনের বাজার অত্যন্ত শক্তিশালী। আমি লক্ষ্য করছি যে, চীনের জনগণ কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তির প্রতি ব্যাপক উত্সাহী এবং সেসব গ্রহণ করছেন। তা দেখে আমি খুবই আনন্দিত।”

গোল্ডম্যান স্যাক্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সলোমন

গোল্ডম্যান স্যাক্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সলোমন বলেছেন: “চীন সুস্পষ্ট লক্ষ্য ও দৃষ্টিভঙ্গিসমৃদ্ধ ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’ প্রণয়ন করেছে। আমি মনে করি, নতুন পাঁচসালা পরিকল্পনাটি বাস্তবায়িত হওয়ার সাথে সাথে চীন অবশ্যই আরও বড় উন্নয়ন অর্জন করতে সক্ষম হবে এবং উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাস্তবায়ন করবে।”

মার্কিন উদ্যোক্তারা সাক্ষাত্কারে বলেছেন যে, তারা চীনের বাজারকে অত্যন্ত গুরুত্ব দেন এবং চীনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চান। তারা বিশ্বাস করেন, চীনের উন্মুক্তকরণের দরজা যতই প্রসারিত হবে, চীনে অবস্থিত মার্কিন কোম্পানিগুলোর ভবিষ্যৎ ততই উজ্জ্বল ও বিস্তৃত হবে।

(আনন্দী/তৌহিদ/স্বর্ণা)

美国工商界代表看好中国经济发展前景

这两天,随同特朗普总统访华的还有18位美国工商界代表。他们主要来自科技、金融、航空、农业等领域。苹果、英伟达、嘉吉、花旗、高盛、通用、高通、高意等多家公司首席执行官纷纷表示,他们对中国市场充满信心。其中,创新、活力是他们谈得最多的关键词,他们认为这是中国经济增长的动力。美国工商界代表们希望通过对话,促进理解、增强合作,实现两个经济体共同发展,而这次访问就是很好的沟通交流机会。

英伟达公司首席执行官黄仁勋:我认为这是世界上最了不起的经济体之一,创新成果极强,同时也是在人工智能领域领先的主要国家之一,中国做得非常好。

苹果公司首席执行官蒂姆·库克:我认为中国市场非常强劲。我看到中国人民对人工智能和新技术抱有极高热情,并且乐于接纳,积极拥抱这些新事物,对此我感到非常兴奋。

高盛集团董事长兼首席执行官苏德巍:中国制定了目标清晰、愿景宏大的“十五五”规划。我认为,随着新一轮五年规划的落地实施,中国必将持续取得更大发展,实现更高经济增长。

美国企业家在接受采访时表示,高度重视中国市场,希望加强对华合作。相信,随着中国开放的大门越开越大,美国在华企业将拥有更加广阔的前景。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.