এপ্রিল ২৬, সিএমজি বাংলা ডেস্ক: সফলভাবে পাকিস্তানের একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করেছে চীন। শনিবার উত্তর চীনের শানসি প্রদেশে অবস্থিত থাইইয়ুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে এ কার্যক্রম পরিচালিত হয়।
‘পিআরএসসি-ইও৩’ নামের স্যাটেলাইটটি স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে লং মার্চ-৬ ক্যারিয়ার রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় এবং এটি সফলভাবে পূর্ব নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।
এবারের উৎক্ষেপণ ছিল লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৬৪০তম মিশন।
নাহার/সাকিব
তথ্য ও ছবি- সিনহুয়া ও সিজিটিএন