চীনের কমিউনিস্ট যুবলীগে সদস্য গেল বছর শেষে দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি ৮৩ লাখ ৪০ হাজারে। আগের বছরের তুলনায় সদস্য বেড়েছে প্রায় ৩০ লাখ ২০ হাজার। এমন তথ্য জানিয়েছে দেশটির যুবলীগের কেন্দ্রীয় কমিটি।
একই সময়ে সংগঠনে ইউনিট বা শাখা সংখ্যা বেড়েছে ৭ লাখ ৫৩ হাজার, যা মোট দাঁড়িয়েছে প্রায় ৫১ লাখ ৫০ হাজারে।
সংগঠন কাঠামোর মধ্যে রয়েছে প্রায় ৩ হাজার স্থানীয় কমিটি, ১ লাখ ৯৯ হাজার তৃণমূল কমিটি, ১ লাখ ৩৯ হাজার সাধারণ শাখা এবং প্রায় ৪৮ লাখ ১০ হাজার শাখা ইউনিট। এসব সদস্যদের মধ্যে সরকারি ও পাবলিক প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় ৩৮ লাখ। রাষ্ট্রায়ত্ত ও সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানে সদস্য সংখ্যা প্রায় ২৮ লাখ ২০ হাজার।
এ ছাড়া শহরের উপ-এলাকা, পৌরসভা, কমিউনিটি ও প্রশাসনিক গ্রাম পর্যায়ে সদস্য সংখ্যা প্রায় ২ কোটি ৩৯ লাখ ২০ হাজার। নতুন ও অন্যান্য খাতে সদস্য রয়েছেন প্রায় ৫৯ লাখ ৭০ হাজার।
সূত্র: সিএমজি বাংলা