Monday, May 4, 2026
Live

চীনের গ্রামীণ পর্যটনে নতুন মাত্রা যোগ করছে কফি উৎসব

চীনের গ্রামীণ পর্যটনে নতুন মাত্রা যোগ করছে কফি উৎসব

এপ্রিল ২৭, সিএমজি বাংলা ডেস্ক : চীনের চিয়াংসু প্রদেশের থাইহু-ইকু-আইল্যান্ডে প্রাকৃতিক সৌন্দর্য, কফি সংস্কৃতি এবং প্রাচীন বসতির সমন্বয়ে আয়োজিত কফি উৎসব পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত এই ‘থাইহু ভিলেজ কফি ফেস্টিভাল’-এ বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা মনোরম পরিবেশে কফির স্বাদ উপভোগ করেন। শাংহাই থেকে আসা এক দর্শনার্থী বলেন, “শহরে আমি সাধারণত সতেজ থাকার জন্য কফি পান করি, কিন্তু এখানে এসেছি পুরোপুরি বিশ্রাম ও উপভোগের জন্য।”

স্থানীয় তথ্য অনুযায়ী, থাইহু ইকো-আইল্যান্ডে বর্তমানে ৭০টিরও বেশি স্থানীয় কফি ব্র্যান্ড রয়েছে। গত বছর কফি বিক্রি ৩ কোটি ইউয়ান অতিক্রম করেছে, আর চলতি বছরের প্রথম প্রান্তিকেই বিক্রি প্রায় ৭০ লাখ ইউয়ানে পৌঁছেছে।

এই প্রবণতাকে কাজে লাগিয়ে অনেক ক্যাফে স্থানীয় স্বাদের অনুপ্রেরণায় মৌসুমি পানীয় তৈরি করছে।

প্রতিবছর এই কফি উৎসবে ইয়াংজি নদী ডেল্টা অঞ্চলের শত শত কফি ব্র্যান্ড অংশগ্রহণ করে তাদের পণ্য প্রদর্শন করে। ফলে উৎসবটি কেবল দর্শনার্থীদের অভিজ্ঞতাই সমৃদ্ধ করছে না, বরং স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উৎসব চলাকালীন সময়ে আবাসন ব্যবস্থায়ও ব্যাপক চাহিদা তৈরি হয়। সব মিলিয়ে, কফি উৎসবটি চীনের গ্রামীণ পর্যটনে নতুন সম্ভাবনা তৈরি করছে এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করে তুলছে।

ঐশী/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি ।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.