Thursday, June 4, 2026
Live

চীনের গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমে তরুণ দর্শকদের জন্য চমক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমে তরুণ দর্শকদের জন্য চমক

জুন ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনে এ বছরের গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমে তরুণ দর্শকদের জন্য চমক রয়েছে। সোমবার শুরু হওয়া এই মৌসুমে ঐতিহ্যবাহী সংস্কৃতি ও বিশ্বজুড়ে জনপ্রিয় গল্পভিত্তিক নানা ধরনের অ্যানিমেশন চলচ্চিত্র থাকছে, যা তাদের নতুন সিনেমার অভিজ্ঞতা দেবে।

দেশীয় প্রযোজনাগুলো পৌরাণিক কাহিনি ও ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে নির্মিত হয়েছে। আর এই ঐতিহ্যবাহী নান্দনিকতাকে বড় পর্দায় তুলে ধরা হচ্ছে।

আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে সোমবার মুক্তি দেওয়া হয়েছে অ্যানিমেশন চলচ্চিত্র ‘মাস্টার চোং’। এতে এক কিশোরীর গল্প বলা হয়েছে, যে কিনা দানবদের বিরুদ্ধে লড়াই করতে দেবতাদের সঙ্গে যোগ দেয়। চলচ্চিত্রটি লোককাহিনি, ঐতিহ্যবাহী সংস্কৃতি ও রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্যে ভরপুর।s

সোমবার প্রিমিয়ার হওয়া প্রামাণ্যচিত্র ‘চাইনিজ অ্যানিমেশন: আ সেঞ্চুরি’তে চীনের অ্যানিমেশন চলচ্চিত্র শিল্পের শতবর্ষব্যাপী বিকাশের ইতিহাস তুলে ধরা হয়েছে। এটি সেই শৈশবের জনপ্রিয় ক্লাসিক অ্যানিমেশনগুলোকে নতুন করে স্মরণ করিয়েছে।

এ বছরের গ্রীষ্মকালীন চলচ্চিত্র তালিকায় আরও রয়েছে মহাকাব্যিক চলচ্চিত্র ‘তা শেং রাইজেস’। এতে জাঁকজমকপূর্ণ দৃশ্যায়ন ও যুদ্ধের দৃশ্যের মাধ্যমে পশ্চিমে অভিযান’ বিষয়ক কাহিনিকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে।

ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘থ্রি কিংডমস পার্ট ১: লুওয়াংয়ের যুদ্ধ’ প্রাচীন যুদ্ধক্ষেত্রের চিত্রায়ণে কালি-চিত্রশৈলীর নান্দনিকতা ব্যবহার করেছে এবং গল্প বলার মাধ্যমে ইতিহাসের জ্ঞান তুলে ধরেছে।

আন্তর্জাতিক জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোও এ বছরের চলচ্চিত্রের তালিকায় রয়েছে। ‘দ্য গারফিল্ড মুভি’, ‘টয় স্টোরি ৫’ এবং ‘মিনিয়ন্স অ্যান্ড মনস্টার্স’ তরুণ দর্শকদের জন্য হালকা ও আনন্দদায়ক বিনোদন উপহার দেবে।

সাকিব/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.