Monday, May 4, 2026
Live

চীনের জাহাজ শিল্পে নতুন ইতিহাস, রেকর্ড গড়ল ‘গ্লোভিস লিডার’

চীনের জাহাজ শিল্পে নতুন ইতিহাস, রেকর্ড গড়ল ‘গ্লোভিস লিডার’

এপ্রিল ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জাহাজ নির্মাণ শিল্পে যুক্ত হলো এক নতুন মাইলফলক। বিশ্বের সবচেয়ে বড় কার-ক্যারিয়ার বা গাড়ি বহনকারী জাহাজ ‘গ্লোভিস লিডার’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে, যা একক যাত্রায় সর্বোচ্চ ১০ হাজার ৮০০টি গাড়ি পরিবহনে সক্ষম।

মঙ্গলবার দক্ষিণ চীনের কুয়াংচৌ শহরের একটি শিপইয়ার্ডে জাহাজটির নামকরণ ও হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। ১০ হাজার ৮০০ সিইইউ ধারণক্ষমতার এই পিসিটিসি জাহাজটি বর্তমানে বিশ্বে সর্বোচ্চ যানবাহন বহনে সক্ষম নৌযান হিসেবে স্বীকৃত।

এটি কেবল বড়ই নয়, বরং আধুনিক ও পরিবেশবান্ধব। আন্তর্জাতিক নৌ-চলাচলে কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যে এতে ব্যবহার করা হয়েছে বিশেষ 'চীনা প্রযুক্তি '।

একবারে বিপুল পরিমাণ গাড়ি নিতে পারায় আন্তর্জাতিক সমুদ্রপথে গাড়ি পরিবহনের খরচ অনেক কমে আসবে এবং সময়ও বাঁচবে।

চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান 'চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন'-এর অধীনে কুয়াংচৌ শিপইয়ার্ড ইন্টারন্যাশনাল নির্মাণ করেছে এই জাহাজটি। এটি মূলত দক্ষিণ কোরিয়ার বিখ্যাত শিপিং কোম্পানি ‘এইচএমএম’-এর জন্য তৈরি করা হয়েছে এবং এটি পরিচালনা করবে ‘হুন্দাই গ্লোভিস’।

নাহার/লুৎফর

তথ্য ও ছবি: সিজিটিএন।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.