Tuesday, May 12, 2026
Live

চীনের তৈরি কোয়ান্টাম কম্পিউটারের পথ চলা শুরু

চীনের তৈরি কোয়ান্টাম কম্পিউটারের পথ চলা শুরু

কোয়ান্টাম কম্পিউটিং গবেষণায় নিজেদের আধিপত্য আরও শক্তিশালী করে চতুর্থ প্রজন্মের স্বাধীন সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটার `অরিজিন উখং ১৮০’ আনুষ্ঠানিকভাবে চালু করল চীন। শনিবার থেকে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এই সিস্টেমটি উন্মুক্ত করা হয়েছে।

চীনের কোয়ান্টাম সক্ষমতার ক্ষেত্রে এই নতুন সিস্টেমটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর নির্মাতারা জানিয়েছেন, এই কম্পিউটারে ব্যবহৃত চারটি প্রধান মূল সিস্টেমই চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এগুলো হলো- কোয়ান্টাম কম্পিউটিং চিপ সিস্টেম, পরিমাপ ও নিয়ন্ত্রণ সিস্টেম, এনভায়রনমেন্টাল সাপোর্ট সিস্টেম এবং অপারেটিং সিস্টেম।

এর আগে ২০২৪ সালের ৬ জানুয়ারি চীনের তৃতীয় প্রজন্মের ৭২-কুবিটের ‘অরিজিন উখং’র বিশ্বব্যাপী যাত্রা শুরু হয়েছিল। গত দুই বছরেরও বেশি সময় ধরে এটি অত্যন্ত স্থিতিশীলভাবে সেবা দিয়ে আসছে।

এ পর্যন্ত বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা প্রায় ৫ কোটিবার এই সিস্টেমটিতে ঢুকেন এবং কোয়ান্টাম কম্পিউটিং সেবা নেন।

১৮০-কুবিটের এই নতুন সংস্করণটি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং জটিল গাণিতিক সমস্যা সমাধানে সক্ষম। বিশ্বজুড়ে গবেষক এবং সাধারণ ব্যবহারকারীরা এখন থেকে এই উন্নত প্ল্যাটফর্মে তাদের কোয়ান্টাম কম্পিউটিং টাস্ক বা কাজগুলো সম্পন্ন করার সুযোগ পাবেন, যা বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.