মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: আধুনিক চীনের বিস্ময় বিশ্বের বৃহত্তম একক ডিশ রেডিও টেলিস্কোপ (ফাস্ট)-এ প্রথম প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ প্রতিস্থাপন করা হচ্ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি দিয়ে। চীনা বিজ্ঞান একাডেমির জাতীয় জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার জানিয়েছে, টেলিস্কোপটিতে ব্যবহৃত ছয়টি বিশাল ইস্পাতের ক্যাবল বদলে নতুন দেশীয় ক্যাবল বসানো হচ্ছে। এসব ক্যাবলের দৈর্ঘ্য প্রায় ৪ হাজার মিটার এবং প্রতিটির ওজন ৬ টনেরও বেশি। জুনের শেষ পর্যন্ত এই প্রতিস্থাপন কাজ চলবে।
ক্যাবলগুলো ফাস্ট টেলিস্কোপের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ‘ফিড কেবিন’কে ধরে রাখে এবং নিয়ন্ত্রণ করে। প্রায় ৩০ টন ওজনের কেবিনটি ছয়টি ক্যাবলের মাধ্যমে ঝুলে থাকে। প্রয়োজন অনুযায়ী সংকুচিত ও ঘুরে টেলিস্কোপের প্রতিফলক পৃষ্ঠের ওপর নির্ভুলভাবে অবস্থান নির্ধারণ করতে পারে এগুলো।
১৪০ মিটার উচ্চতায় এবং প্রায় ২০৬ মিটার বিস্তৃত এলাকায় ফিড কেবিনটি চলাচল করে। প্রতিদিন ক্যাবলগুলোকে শত শতবার বাঁক নেওয়া ও চাপ সহ্য করতে হয়, তাই এগুলোকে বেশ টেকসই হতে হয়।
প্রকৌশলীদের মতে, কার্যকর পরিচালনার জন্য ক্যাবলগুলোকে অন্তত পাঁচ বছর টিকে থাকতে হবে।
২০১৬ সালে ফাস্ট চালু হওয়ার পর স্টিল ক্যাবলগুলো আমদানি করা হতো। সর্বশেষ প্রতিস্থাপন করা হয়েছিল ২০২১ সালে।
দেশীয় ক্যাবল ব্যবহারের আগে গবেষকরা ব্যাপক পরীক্ষা চালান। এর মধ্যে ছিল ৬২ হাজারবার পুলি অপারেশন এবং ২ লাখবার পালস ফ্যাটিগ টেস্ট। ২০২৫ সালের আগস্টে নতুন দেশীয় ক্যাবল তিন দফা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়।
ফয়সল/সাকিব
তথ্য ও ছবি: সিজিটিএন