Monday, May 4, 2026
Live

প্রথম প্রান্তিকে চীনের পাইকারি ও খুচরা খাতে মূল্য সংযোজন ৪.১ শতাংশ বৃদ্ধি

开局良好 一季度我国批发和零售业增加值同比增长4.1%

চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের পাইকারি ও খুচরা খাতে মূল্য সংযোজন আগের বছরের একই সময়ের তুলনায় ৪.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে পাইকারি ও খুচরা শিল্পের উন্নয়নে একটি ইতিবাচক সূচনা হলো। আজ (সোমবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, প্রথম প্রান্তিকে চীনের পাইকারি ও খুচরা খাতে মূল্য সংযোজনের পরিমাণ ছিল ৩.৫ ট্রিলিয়ন ইউয়ান, যা দেশের মোট জিডিপির ১০.৫ শতাংশ। বাজারের কার্যক্রমে স্থিতিশীল সূচনা দেখা গেছে এবং অধিকাংশ খাতই প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে।

মন্ত্রণালয়ের পর্যবেক্ষণাধীন প্রধান পণ্য বাজারগুলোর পাইকারি লেনদেনের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে উৎপাদন সামগ্রী ও শিল্প ভোগ্যপণ্যের বাজারে লেনদেন যথাক্রমে ১৬.১ ও ১০.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, খুচরা খাতে প্রথম প্রান্তিকে পণ্যের খুচরা বিক্রয় ছিল ১১.৩ ট্রিলিয়ন ইউয়ান, যা ২.২ শতাংশ বেশি।

ভোক্তাবাজারে মূলত দুটি প্রধান বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। প্রথমত, শহুরে ও গ্রামীণ বাজারগুলো সমৃদ্ধ হচ্ছে এবং ভোগের সম্ভাবনা ক্রমাগত উন্মোচিত হচ্ছে। শহরের বাণিজ্যিক এলাকাগুলোতে ক্রেতাদের আনাগোনা বাড়ছে, জেলা পর্যায়ের বাজারগুলোতেও প্রাণচাঞ্চল্য ফিরেছে এবং গ্রামীণ ই-কমার্স দ্রুতগতিতে প্রসার লাভ করছে। দ্বিতীয়ত, পরিবেশবান্ধব বা সবুজ ভোগ্যপণ্যের বাজার ক্রমাগত প্রসারিত হচ্ছে। সংশ্লিষ্ট শিল্প সমিতির হিসাব অনুসারে, প্রথম প্রান্তিকে চীনের পরিবেশবান্ধব আবাসন বাজারের আকার ছিল প্রায় ৫ ট্রিলিয়ন ইউয়ান।

এ ছাড়া, ব্যবহৃত গাড়ির লেনদেনের পরিমাণ ৩১২.৮৮ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। যা ৪.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূলত পুরানোর বদলে নতুন পণ্য বদলের (ট্রেড ইন) নীতি এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছে।

(তুহিনা/তৌহিদ/শুয়েই)

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.