Monday, May 4, 2026
Live

চীনের পানি নেটওয়ার্ক শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের

চীনের পানি নেটওয়ার্ক শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের

এপ্রিল ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মূল ভিত্তি হিসেবে দেশটির পানি সরবরাহ কাঠামো বা ‘ওয়াটার নেটওয়ার্ক’ নির্মাণ ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। তিনি বলেছেন, জাতীয় পানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বন্যা নিয়ন্ত্রণ সক্ষমতা বাড়াতে একটি শক্তিশালী ও আধুনিক পানি নেটওয়ার্ক গড়ে তোলা এখন সময়ের দাবি।

গত ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল পরিদর্শনের সময় তিনি এই নির্দেশনা দেন।

নাননিং শহরে কুয়াংসির বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং জল সংরক্ষণ কেন্দ্রগুলো পরিদর্শনকালে লি ছিয়াং বলেন, একটি মজবুত পানি নেটওয়ার্ক গড়ে তোলা কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং এটি দুর্যোগ মোকাবিলা এবং পানি সম্পদের সুষ্ঠু বণ্টনের একটি কৌশলগত পদক্ষেপ।

তিনি বিদ্যমান প্রকল্পগুলোর আধুনিকায়ন এবং সেগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘ইন্টেলিজেন্ট ট্রান্সফরমেশন’ যুক্ত করার মাধ্যমে কাজের দক্ষতা বাড়ানোর তাগিদ দেন।

ছিনচৌ শহরে একটি খালের নির্মাণাধীন প্রকল্প পরিদর্শনের সময় লি ছিয়াং বলেন, নৌচলাচল নির্বিঘ্ন করতে বড় ধরনের হাব বা সংযোগস্থলগুলো উচ্চমান ও নিখুঁতভাবে নির্মাণ করতে হবে।

বেইহাই শহরের ম্যানগ্রোভ ইকোলজিক্যাল রিজার্ভ পরিদর্শনের সময় তিনি বলেন, জলজ বাস্তুসংস্থান রক্ষা করা পানি নেটওয়ার্ক নির্মাণের একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি ম্যানগ্রোভ জলাভূমি এবং উপকূলীয় এলাকা রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

কুয়াংসিসহ চীনের দক্ষিণাঞ্চলে বন্যার মৌসুম শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে লি ছিয়াং স্থানীয় প্রশাসনকে সম্ভাব্য সব ধরনের ঝুঁকি ও বিপদ চিহ্নিত করার জন্য ব্যাপক পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.