Tuesday, June 9, 2026
Live

চীনের বার্ষিক বক্স অফিস আয় ১৬ বিলিয়ন ইউয়ান ছাড়ালো, শীর্ষে ‘ডিয়ার ইউ’

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাব ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

চীনের অভ্যন্তরীণ চলচ্চিত্র বাজারে বক্স অফিস আয়ের পালে নতুন হাওয়া লেগেছে। অনলাইন প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, আগাম বিক্রিসহ চলতি বছরে চীনের মোট বক্স অফিস আয় ইতোমধ্যে ১৬ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে।

এই সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা রাখছে স্বল্প বাজেটের পারিবারিক চলচ্চিত্র ‘ডিয়ার ইউ’। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে সিনেমাটি। ১.৬ বিলিয়ন ইউয়ানের বেশি আয় করে এটি চলতি বছরের বার্ষিক বক্স অফিস তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।

‘ছাওশান’ (তেওছিউ) উপভাষায় নির্মিত এই সিনেমায় বড় কোনো তারকা নেই, বরং অভিনয় করেছেন নতুন ও কম পরিচিত মুখেরা। সিনেমাটির মূল গল্প গড়ে উঠেছে ১৯ ও ২০ শতকের একটি ঐতিহাসিক প্রথাকে কেন্দ্র করে, যার নাম ‘ছিয়াওপি’। সেই যুগে বিদেশে থাকা চীনারা এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে দেশে তাদের পরিবারের কাছে চিঠি ও টাকা পাঠাতেন। এই আবেগঘন ঐতিহাসিক প্রেক্ষাপটই দর্শকদের দারুণভাবে ছুঁয়ে গেছে।

এদিকে গত শুক্রবার চলচ্চিত্রটির বৈশ্বিক মুক্তির পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপে আগামী ১৮ জুন একযোগে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাও, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডিয়ার ইউ’।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.