Wednesday, June 10, 2026
Live

চীনের বিশাল বাজার বিশ্বজুড়ে সম্ভাবনার হাতছানি: উপ-প্রধানমন্ত্রী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের বিশাল বাজার বিশ্বজুড়ে সম্ভাবনার হাতছানি: উপ-প্রধানমন্ত্রী

বিশ্বের জন্য আরও বেশি সুযোগ ও বিকল্প ব্যবস্থা সৃষ্টি করবে চীনের বিশাল বাজার, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশটির উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। উচ্চমানের উন্মুক্ততা সম্প্রসারণ এবং উন্নয়ন অব্যাহত রাখতে তার দেশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

বৃহস্পতিবার বেইজিংয়ে ব্ল্যাকস্টোন গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী স্টিফেন শোয়ার্জম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে হ্য লি ফেং আরও বলেন, এ বছরের প্রথম প্রান্তিকে চীনের অর্থনীতি শক্তিশালী সূচনা করেছে, যা দেশটির উন্নয়ন সক্ষমতা ও গতিশীলতার প্রমাণ। ব্ল্যাকস্টোনসহ আরও বিদেশি প্রতিষ্ঠানকে চীনের সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।

এ সময় স্টিফেন শোয়ার্জম্যান বলেন, চীনের সঙ্গে সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয় ব্ল্যাকস্টোন এবং দেশটিতে তাদের ব্যবসা আরও সম্প্রসারণে আগ্রহী। তিনি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারে অবদান রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.