Tuesday, May 12, 2026
Live

চীনের বৃহত্তম কার্বন ফাইবার উৎপাদন লাইন চালু

চীনের বৃহত্তম কার্বন ফাইবার উৎপাদন লাইন চালু

চীনের বৃহত্তম সিঙ্গেল-লাইন ক্ষমতার ‘লার্জ-টো’ কার্বন ফাইবার উৎপাদন লাইন চালু হয়েছে দেশটির ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের অর্ডোস শহরে। শুক্রবার চীনের রাষ্ট্রীয় তেল জায়ান্ট প্রতিষ্ঠান সিনোপেক আনুষ্ঠানিকভাবে এ উৎপাদন কাজ চালু করেছে।

সিঙ্গেল লাইনের নকশা অনুযায়ী এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩ হাজার টনেরও বেশি। এটি উচ্চ-মানের কার্বন ফাইবার উৎপাদনে চীনের জন্য একটি বড় মাইলফলক। এই প্রকল্পটির অধীনে মোট ১০টি উৎপাদন লাইন তৈরির পরিকল্পনা রয়েছে।

প্রথম ধাপে বর্তমানে দুটি লাইন চালু করা হয়েছে। দ্বিতীয় ধাপের বাকি আটটি লাইনের নির্মাণ কাজ ২০২৭ সালের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পুরো প্রকল্পটি সম্পন্ন হলে এর মোট বার্ষিক উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ৩০ হাজার টনে।

‘লার্জ-টো’ কী? কার্বন ফাইবার শিল্পে যখন একটি বান্ডিল বা ‘টো’-তে ৪৮ হাজারের বেশি ফিলামেন্ট থাকে, তখন তাকে ‘লার্জ-টো’ কার্বন ফাইবার বলা হয়। প্রথাগত কার্বন ফাইবারের তুলনায় লার্জ-টো ফাইবারের প্রধান সুবিধা হলো—এটি একই উৎপাদন পরিবেশে অনেক বেশি পরিমাণে উৎপাদন করা সম্ভব এবং এতে খরচও অনেক কম হয়। এর ফলে বড় আকারের শিল্পখাতে কার্বন ফাইবারের ব্যবহার আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে।

অসাধারণ যান্ত্রিক কর্মক্ষমতার জন্য পরিচিত কার্বন ফাইবার । এর ঘনত্ব স্টিলের চার ভাগের এক ভাগেরও কম, অথচ এটি স্টিলের তুলনায় ৭ থেকে ৯ গুণ বেশি শক্তিশালী। অত্যন্ত টেকসই এবং ক্ষয় প্রতিরোধী হওয়ায় এটি মহাকাশ গবেষণা, পরিবেশবান্ধব জ্বালানি চালিত যান এবং উন্নত শিল্প যন্ত্রপাতি তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.