এপ্রিল ২৬: চলতি বছর পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার প্রথম বছর। সম্প্রতি শুরু হওয়া 'সঠিক কর্মদক্ষতার ধারণা' শীর্ষক শিক্ষামূলক প্রচার কার্যক্রম আন্তর্জাতিক গণমাধ্যমের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মতে, এটি চীনের জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, উচ্চমানের উন্নয়ন এবং নীতিগত স্থিতিশীলতার সুস্পষ্ট বার্তা দেয়। এটি ক্রমবর্ধমান অনিশ্চয়তায় পূর্ণ আন্তর্জাতিক সমাজে স্থিতিশীলতা সঞ্চার করছে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, "জনগণের কল্যাণ সাধনই সবচেয়ে বড় কর্মদক্ষতা।" জনগণের সন্তুষ্টি ও প্রশংসার ভিত্তিতেই কর্মকর্তাদের কর্মদক্ষতা যাচাই করতে হবে। স্প্যানিশ ওয়েবসাইট 'চায়না পলিসি অবজারভার'-এর একটি নিবন্ধে বলা হয়, চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) জনগণের 'প্রাপ্তি, সুখ ও নিরাপত্তার অনুভূতি'-কে কর্মকর্তাদের কর্মদক্ষতা মূল্যায়নের মানদণ্ড হিসেবে ব্যবহার করে। প্রবৃদ্ধির সূচকের চেয়ে জনগণের জীবনযাত্রার মানকে অগ্রাধিকার দেওয়াই হলো কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করার মূল কারণ।
সি চিন পিং জোর দিয়ে বলেন, "উচ্চমানের উন্নয়ন হলো কর্মদক্ষতার একটি গুরুত্বপূর্ণ অংশ।" তাই 'লাভজনক, উচ্চমানের ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন'-কে লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। এ প্রসঙ্গে সিঙ্গাপুরের পত্রিকা 'লিয়ানহে যাওপাও'-এর একটি নিবন্ধে লেখা হয়, জিডিপি প্রবৃদ্ধিকে অতিরিক্ত প্রাধান্য না দেওয়াটা চীনের কর্মদক্ষতা ধারণার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। রয়টার্স মন্তব্য করেছে যে, ২০২৬ সালে চীনের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হলো ৪.৫ থেকে ৫ শতাংশ। এর অর্থ হলো, প্রযুক্তিগত উদ্ভাবন ও ভোগ উৎসাহিত করার মাধ্যমে উচ্চমানের উন্নয়নকে এগিয়ে নেওয়া হবে।
সি চিন পিং বলেন, "বাস্তব কাজের মাধ্যমেই সাফল্য অর্জন করা উচিত" এবং "পরিকল্পনার শেষ পর্যন্ত কাজ করে যেতে হবে।" অনেক আন্তর্জাতিক গণমাধ্যম মনে করে, চীনের নীতির 'স্থিতিশীলতা ও ধারাবাহিকতা' মূলত এই কর্মদক্ষতা ধারণারই প্রতিফলন। বাংলাদেশের 'উইকলি ব্লিটজ'-এর নিবন্ধে বলা হয়, চীনের শাসন কাঠামো দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে কেন্দ্রীয় ভূমিকা পালনের সুযোগ দেয়। পাঁচসালা পরিকল্পনা জাতীয় কৌশলগত অগ্রাধিকারকে স্পষ্ট করে এবং উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করে। পাকিস্তানের 'মিনিট মিরর'-এর নিবন্ধে বলা হয়, ভূ-রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার এই সময়ে চীনের 'স্থিতিশীলতা' বিশ্বের টেকসই উন্নয়নের ক্ষেত্রে নিশ্চয়তা সঞ্চার করছে।
(তুহিনা/তৌহিদ/শুয়েই)
多国媒体聚焦中国政绩观:为动荡世界注入确定性
中共在“十五五”开局之年展开的有关“正确政绩观”主题教育引发国际舆论广泛关注。多国媒体认为,此举传递出中国坚持以人为本、高质量发展与政策稳定的明确信号,为不确定性上升的国际社会注入确定性。
中国最高领导人习近平指出,“为民造福是最大政绩”,要求以老百姓口碑衡量干部业绩。西班牙中国政策观察网文章认为,中共以人民的“获得感、幸福感、安全感”作为治理绩效的衡量标准,让数亿人摆脱贫困正是将民生指标置于增长指标之上的成功实践。
习近平强调,“高质量发展是政绩的重要内容”,要追求“有效益、有质量、可持续的经济发展”。新加坡《联合早报》文章指出,不过分追求GDP增长是中国政绩观的重要转变。英国路透社评论称,中国将2026年经济增长目标设定为4.5%—5%,凸显质量优先导向,意味着将通过科技创新和提振消费推动高质量发展。
习近平提出,“以实干出政绩”,要求干部以钉钉子精神,一任接着一任干,久久为功“将一张蓝图绘到底”。多国媒体认为,中国政策的“稳定性与连贯性”正是这种政绩观的体现。孟加拉国《闪电报》文章称,中国的治理结构让长期规划发挥核心作用,五年规划明确了国家战略重点,确保了发展连续性;巴基斯坦《每分钟明镜报》文章称,在地缘政治紧张、经济不确定的当下,中国之“稳”为世界持续发展注入了确定性。