চীনের সর্বউত্তরের উচ্চ-গতির হারবিন-ইছুন হাই-স্পিড রেলরুট সোমবার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
এই রেলপথটি উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশের এমন একটি অঞ্চলের মধ্য দিয়ে গেছে যেখানে মাটি আংশিকভাবে বা বিচ্ছিন্নভাবে স্থায়ীভাবে জমে থাকে এবং এটি বনাঞ্চল-ঘেরা শহর ইছুনকে প্রাদেশিক রাজধানী হারবিনের সাথে সংযুক্ত করেছে।
'চায়না রেলওয়ে হারবিন গ্রুপ কোং লিমিটেড'-এর তথ্য অনুযায়ী, দক্ষিণমুখী প্রথম ট্রেনটি সকাল ১০টা ২৬ মিনিটে ইছুন-শি (ইছুন-পশ্চিম) রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় এবং দুপুর ১২টা ১২ মিনিটের দিকে হারবিনে পৌঁছানোর কথা রয়েছে; এর ফলে শহর দুটির মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
৩১৮ কিলোমিটার দীর্ঘ এই নতুন রেললাইনটির গতিসীমা ঘণ্টায় ২৫০ কিলোমিটার এবং এ রুটে মোট নয়টি স্টেশন রয়েছে।
ইছুন-শি রেলওয়ে স্টেশনটি বর্তমানে চীনের সর্বোচ্চ অক্ষাংশে অবস্থিত উচ্চ-গতির রেলওয়ে স্টেশন এবং পুরো লাইনের মধ্যে নবনির্মিত বৃহত্তম স্টেশন; এখানে একই সময়ে দেড় হাজার যাত্রীর অপেক্ষমাণ থাকার ব্যবস্থা রয়েছে।
সূত্র: সিএমজি