Monday, September 28, 2026
Live

‘নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়ন পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’ জারি চীনে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
‘নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়ন পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’ জারি চীনে

‘নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়ন পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’ জারি হয়েছে চীনে। দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনসহ সাতটি বিভাগ সম্প্রতি যৌথভাবে এ পরিকল্পনা জারি করে। পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের পরিসর স্থিতিশীলভাবে সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন ধরনের ব্যাটারি বলতে নতুন কার্যপ্রণালি, উপাদান, কাঠামো ও প্রযুক্তিকে কেন্দ্র করে উদ্ভাবন করা উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চয় ও রূপান্তর যন্ত্র বা ব্যবস্থাকে বোঝায়। লিথিয়াম ব্যাটারি, সোডিয়াম ব্যাটারি ও প্রবাহ ব্যাটারি এর উল্লেখযোগ্য উদাহরণ। এসব ব্যাটারির বৈশিষ্ট্য হলো দ্রুত প্রযুক্তিগত উন্নয়ন, ব্যাপক প্রয়োগের সুযোগ এবং শক্তিশালী সম্প্রসারণ ও প্রভাব।

পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের পুরো শিল্পশৃঙ্খলের উদ্ভাবন সক্ষমতা আরও শক্তিশালী হবে। উন্নত ইলেকট্রোড ও নতুন ধরনের ইলেকট্রোলাইটসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জিত হবে বলেও জানানো হয় এতে। সেইসঙ্গে নতুন ব্যবস্থা-ভিত্তিক ব্যাটারির গবেষণা ও উন্নয়নেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।

এ পরিকল্পনার লক্ষ্য হলো নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নের মাধ্যমে বিশ্ব অর্থনীতি ও সমাজের সবুজ ও নিম্ন-কার্বন রূপান্তরে আরও বেশি অবদান রাখা।

পরিকল্পনায় বলা হয়েছে, সম্পূর্ণ কঠিন-অবস্থার ব্যাটারি প্রাথমিকভাবে ব্যাপক প্রয়োগের পর্যায়ে পৌঁছাবে এবং দীর্ঘস্থায়ী লিথিয়াম ব্যাটারির আয়ু ১৫ হাজার চক্র পর্যন্ত বাড়বে।

এ ছাড়া, পরিকল্পনা অনুযায়ী নতুন ধরনের ব্যাটারি প্রযুক্তির সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারকারী বিভিন্ন প্রান্তিক ব্যবস্থার দ্রুত সমন্বিত উদ্ভাবন ও উন্নয়ন করা হবে। এর ফলে স্মার্ট টার্মিনাল পণ্যের উন্নয়ন ও আধুনিকায়ন আরও দ্রুত হবে। একইসঙ্গে স্মার্ট টার্মিনার, গাড়ি, জাহাজ, বিমান ও বুদ্ধিমান রোবটসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুতায়নকে আরও দক্ষভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.