Monday, May 4, 2026
Live

চীনের সিছুয়ান যেন জাকারান্ডা ফুলের স্বর্গ

চীনের সিছুয়ান যেন জাকারান্ডা ফুলের স্বর্গ

জাকারান্ডা ফুলে ছেয়ে গেছে চীনের সিছুয়ান প্রদেশের সিছাং শহর। শহরজুড়ে ৫০ হাজারেরও বেশি জাকারান্ডা গাছে এখন ফুল আর ফুল। মে দিবসের ছুটিতে মনোমুগ্ধকর সৌন্দর্য ঘিরে তৈরি হয়েছে নতুন পর্যটন আকর্ষণ।

পহেলা মে থেকে আগামী পাঁচ তারিখ পর্যন্ত চলা এই ছুটি চীনের অন্যতম ব্যস্ত ভ্রমণ মৌসুম। এ সময় লাখো মানুষ পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে, দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে কিংবা বিদেশ ভ্রমণে বের হয়েছেন।

শহরের একটি সড়কের প্রায় এক কিলোমিটারজুড়ে সারিবদ্ধ জাকারান্ডা গাছ নীলচে-বেগুনি ফুলে ঢেকে এক রূপকথার মতো পরিবেশ তৈরি করেছে। এই সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় করছেন এবং বসন্তের এই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন।

ফুলের এই জনপ্রিয়তা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলেছে। আশপাশের এলাকায় ঐতিহ্যবাহী পোশাক ভাড়া ও মেকআপ সেবার চাহিদা বেড়েছে। ফলে পর্যটকদের সুবিধার্থে স্থানীয় কর্তৃপক্ষ পরিবহন ব্যবস্থাও উন্নত করেছে।

বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে এমন উদ্যোগ স্থানীয় সংস্কৃতি ও অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ পর্যটনকে আরও গতিশীল করে তুলছে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.