Wednesday, June 10, 2026
Live

চীনের সিনচিয়াংয়ে মৌসুমি গবাদিপশু স্থানান্তর শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের সিনচিয়াংয়ে মৌসুমি গবাদিপশু স্থানান্তর শুরু

মার্চ ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের জেমিনায় কাউন্টির স্থানীয় পশুপালকরা শীতকালীন চারণভূমি থেকে বসন্তকালীন চারণভূমিতে গবাদিপশু স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছেন। পশুচারণ ও চারণভূমি ব্যবস্থাপনার অংশ হিসেবে এই মৌসুমি স্থানান্তর পরিচালিত হয়।

অবকাঠামোর উন্নয়নের ফলে পশুপালকদের দৈনন্দিন জীবনও সহজ হয়েছে। স্থানান্তরের আগে পশুগুলোকে শক্তি জোগাতে ভালোভাবে খাওয়ানো হয় এবং অন্যদের পশুর সঙ্গে মিশে যাওয়া এড়াতে আগেই চিহ্নিত করা হয়।

শীতকালীন চারণভূমিতে স্থানীয় পুলিশ পশুগুলোর গায়ে প্রতিফলক স্টিকার লাগিয়ে দেয়, যাতে রাতে সড়ক পারাপারের সময় পশু ও পশুপালক উভয়কেই সহজে দেখা যায়।

পশুপালকরা সাধারণত যেখানে পানি ও চারণভূমি পাওয়া যায় সেখানেই অবস্থান করেন। তাপমাত্রার মৌসুমি পরিবর্তনের কারণে এই স্থানান্তর প্রক্রিয়া একদিকে অতিরিক্ত চারণ প্রতিরোধ করে, অন্যদিকে ঘাসভূমির পুনরুজ্জীবনেও সহায়তা করে।

ফয়সল/জেনিফার

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.