মে দিবসের ছুটি ঘিরে চীনের চলচ্চিত্র বাজার ব্যাপক সরগরম। পহেলা থেকে ৫ মে পর্যন্ত চলা ছুটির এই সময়ে রোববার সকাল পর্যন্ত বক্স অফিস আয় ছাড়িয়েছে ৪০০ মিলিয়ন ইউয়ান বা ৫৮ দশমিক ৫৮ মিলিয়ন মার্কিন ডলার।
ছুটির আমেজে সিনেমা হলে দর্শকদের চাপ বাড়ার ফলে চীনের চলচ্চিত্র শিল্পে এই উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এ সময় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর জনপ্রিয়তা এবং দর্শকদের আগ্রহ বক্স অফিস আয়ে এমন প্রবৃদ্ধির প্রধান কারণ।
চলচ্চিত্র বাজারের এমন উত্থান চীনের পর্যটন ও ভোগব্যয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলেছে। সিনেমার টিকিট দেখিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান, দোকান ও রেস্তোরাঁয় ছাড় উপভোগ করছেন দর্শনার্থীরা, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করছে।
সূত্র: সিএমজি বাংলা