Tuesday, June 9, 2026
Live

চীনের হ্যপেইয়ের রাতের অর্থনীতির উত্থান, বাড়ছে সংস্কৃতি ও পর্যটন খাতে ভোগব্যয়

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
সানইয়ায় 'টাইড অ্যান্ড ভয়েস' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত: দক্ষিণ চীন সাগরের নিরাপত্তা ও সমৃদ্ধি প্রসার

উত্তর চীনের হ্যপেই প্রদেশের সিংলং কাউন্টিতে রাতের অর্থনীতিকে কেন্দ্র করে নতুন নতুন বিনোদন ও অবকাশ কার্যক্রম চালু করা হয়েছে, যা স্থানীয় সংস্কৃতি ও পর্যটন খাতে ভোগব্যয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

বিশেষ করে ছিংসংলিং ওয়াটার টাউনে ঐতিহ্যবাহী কাঠের নৌকায় রাতের ভ্রমণ পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় আকর্ষণে পরিণত হয়েছে। জলপথের দুই পাশে সারিবদ্ধ প্যাভিলিয়ন ও ঐতিহ্যবাহী স্থাপনার মনোরম পরিবেশে ভেসে বেড়ানোর সময় পর্যটকরা দক্ষিণ চীনের অনুরূপ শহরগুলোর দৃশ্যপটের সংমিশ্রণ উপভোগ করতে পারেন।

শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, বিভিন্ন লোকজ সাংস্কৃতিক পরিবেশনাও রাতের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে। পর্যটকরা ছায়ানাট্যসহ নানা ঐতিহ্যবাহী প্রদর্শনী ও অংশগ্রহণমূলক কার্যক্রমে অংশ নিতে পারেন।

বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও শান্ত পরিবেশে দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগের সমন্বয় পর্যটকদের আকৃষ্ট করছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় রেস্তোরাঁ, আবাসন ও সাংস্কৃতিক পণ্যের বাজারেও।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.