Monday, May 4, 2026
Live

চীনের ১১তম মহাকাশ দিবস উপলক্ষে উৎসবমুখর ছেংতু

চীনের ১১তম মহাকাশ দিবস উপলক্ষে উৎসবমুখর ছেংতু

এপ্রিল ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ১১তম মহাকাশ দিবস উপলক্ষে দেশটির জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদের প্রধান মহাকাশ প্রকল্পগুলো উন্মোচন করেছে। শুক্রবার এই দিন উপলক্ষে চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী ছেংতু-এ হয়ে গেছে ধারাবাহিক অনুষ্ঠান।

সিএনএসএ এবং প্রাদেশিক সরকারের যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় মহাকাশ প্রশাসনের প্রধান শান চোংত্য আগামী পাঁচ বছরে বাস্তবায়িত হতে যাওয়া চীনের প্রধান মহাকাশ প্রকল্পগুলো উপস্থাপন করেন। সেখানে প্রধান বিজ্ঞান ও প্রযুক্তিগত সফলতা এবং মহাকাশ শিল্পের হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়।

এ বিষয়ে শান বলেন, ‘মহাশূন্যে প্রবেশ, মহাকাশের ব্যবহার-অন্বেষণ ও মহাকাশ শাসনের ক্ষেত্রে আমরা মনুষ্যবাহী মহাকাশযাত্রা, চন্দ্রাভিযান, গ্রহাণুগুলোতে অভিযান এবং জাতীয় স্যাটেলাইট ইন্টারনেটসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়নের প্রচেষ্টা আরও জোরদার করব। আমরা ভারী রকেট, পুনঃব্যবহারযোগ্য উৎক্ষেপণ যান এবং পরবর্তী প্রজন্মের জাতীয় মহাকাশ অবকাঠামোর মতো নতুন প্রজন্মের মহাকাশ-শক্তি প্রদর্শন ও উৎক্ষেপণের গতি আরও বাড়াব। চন্দ্রাভিযান ও গ্রহের অনুসন্ধান, গ্রহাণুর প্রতিরক্ষা, কক্ষপথে পরিষেবা এবং মহাকাশের আবর্জনা প্রশমনের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীরে নিয়ে যাবো। পাশপাশি আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্র নির্মাণ, বৈশ্বিক মহাকাশ শাসনে গভীরভাবে সম্পৃক্ত হওযা এবং মানবজাতির জন্য এক অভিন্ন সমাজ গড়ে তুলতে চীনের মহাকাশ শিল্পের এক উন্মুক্ত ও সহযোগিতামূলক ক্ষেত্র তৈরি করব।‘

মহাকাশ দিবস উপলক্ষে সিএনএসএ বেশ কিছু হালনাগাদ তথ্যও প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে ছাং'এ-৫ অভিযানের মাধ্যমে সর্বশেষ ম্যাগনেসিওছাং’এসাইট-ওয়াই এবং ছাং’এসাইট-সিই নামের দুটি নতুন খনিজ আবিষ্কার, থিয়ানওয়েন-৩ মঙ্গল অভিযানের জন্য নির্বাচিত আন্তর্জাতিক অংশীদার, সিহ্য-২ অভিযানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা সুযোগের ঘোষণা এবং বাণিজ্যিক স্পেস স্ট্যান্ডার্ডস সিস্টেমের সংস্করণ ১ দশমিক শূন্য বিষয়ক তথ্য।

একই অনুষ্ঠানে ২০২৬ সালের জন্য চীনা মহাকাশ গণকল্যাণমূলক দূত (চায়না স্পেস পাবলিক ওয়েলফেয়ার অ্যাম্বাসেডর) হিসেবে তিনজনকে নিযুক্ত করা হয়। তারা হলেন— বেইদু সিস্টেমের উপ-প্রধান নকশাকার সি চুন, চীনের বিজ্ঞান একাডেমির সদস্য চেং পিং (এবং প্রবীণ মহাকাশচারী ইয়ে কুয়াংফু।

মহাকাশ দিবস ঘিরে ছেংতুজুড়ে ৩০টিরও বেশি অনুষ্ঠান আয়োজিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ছেংতু নিউ ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে মহাকাশ বিজ্ঞান প্রদর্শনী, মহাকাশবিষয়ক জ্ঞান প্রসারে একটি ভিআর সাই-ফাই নাটক এবং চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) উদ্যোগে চালু হওয়া ‘স্পেস উইশ ইনিশিয়েটিভ’, যেখানে জনসাধারণকে তাদের মহাকাশ সম্পর্কিত অভিজ্ঞতা তুলে ধরার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

চীনা মহাকাশ ফাউন্ডেশনের মহাসচিব ওয়াং ছেং বলেন, ‘চীনের মহাকাশ কর্মসূচির বিবর্তন ও গতিময়তা সম্পর্কে মানুষকে ধারণা দিতে আমরা বিভিন্ন আঙ্গিকে ৩০টিরও বেশি সমৃদ্ধ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছি। পেশাদারদের জন্য প্রাতিষ্ঠানিক জ্ঞান বিনিময় প্ল্যাটফর্ম প্রদানের পাশাপাশি আমরা মহাকাশ অনুসন্ধানের চেতনা ও সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার কাজে জনসাধারণ, বিশেষ করে তরুণদের যুক্ত করার ওপর অধিক গুরুত্ব দিচ্ছি।‘

সাকিব/ লুৎফর

তথ্য ও সূত্র: সিসিটিভি

s

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.