Monday, May 4, 2026
Live

চীনের ৫.৫৩ মিলিয়ন বৈধ উদ্ভাবনী পেটেন্টের মাইলফলক স্পর্শ

চীনের ৫.৫৩ মিলিয়ন বৈধ উদ্ভাবনী পেটেন্টের মাইলফলক স্পর্শ

এপ্রিল ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের মার্চ মাসের শেষ নাগাদ চীনে বৈধ উদ্ভাবনী পেটেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৫.৫৩ মিলিয়নে। টানা কয়েক বছর ধরে পেটেন্ট দাখিলের ক্ষেত্রে বিশ্বে শীর্ষস্থান ধরে রেখে দেশটি বৈশ্বিক উদ্ভাবন প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ চীনে উচ্চ-মূল্যের উদ্ভাবনী পেটেন্টের সংখ্যা ২.২৯ মিলিয়নে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে প্রায় ৭০ শতাংশই কৌশলগত উদীয়মান শিল্প থেকে উদ্ভূত হবে। পাশাপাশি, বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে পেটেন্টের প্রায় ৬১ শতাংশ এবং রোবোটিক্স-সম্পর্কিত পেটেন্টের প্রায় দুই-তৃতীয়াংশ বর্তমানে চীনের দখলে রয়েছে।

মেধাস্বত্ব সুরক্ষাকে কর্পোরেট প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করে চীন একটি বহুস্তরীয় সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। এই ব্যবস্থায় প্রশাসনিক প্রয়োগ, বিচারিক কার্যক্রম এবং জননিরাপত্তা সংস্থাগুলোর সমন্বিত ভূমিকা অন্তর্ভুক্ত রয়েছে।

পাইরেসি ও জালিয়াতি দমনে প্রচেষ্টা আরও জোরদার করা হয়েছে। গত এক বছরে রাষ্ট্রীয় বাজার নিয়ন্ত্রণ প্রশাসন ট্রেডমার্ক, পেটেন্ট এবং ভৌগোলিক নির্দেশক-সংক্রান্ত ৩৭ হাজার মামলা নিষ্পত্তি করেছে, যার মোট আর্থিক মূল্য ছিল ৬৭৭ মিলিয়ন ইউয়ান।

জেনিফার/ হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন।

China reports 5.53 million invention patents, remains world's top filer

By the end of March this year, China had registered 5.53 million valid invention patents, remaining the world's top filer of patents for several consecutive years.

In 2025, China had 2.29 million high-value invention patents, around 70% of which originated from strategic emerging industries. The country also holds about 61% of global artificial intelligence patents and roughly two-thirds of patents related to robotics.

China has established a multi-layered protection system covering administrative enforcement, judicial proceedings and public security agencies, as intellectual property is increasingly seen as a core component of corporate competitiveness.

Anti-piracy and anti-counterfeiting efforts have been intensified. Over the past year, the State Administration for Market Regulation handled 37,000 cases involving trademark, patent and geographical indications, with a total value of 677 million yuan involved.

The purpose of intellectual property systems is to protect and encourage innovation, rather than to create or widen technological divides. China remains committed to open cooperation, aiming to ensure that the benefits of scientific and technological progress are more widely shared and accessible to countries and people around the world.

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.