Wednesday, June 10, 2026
Live

চীনে আল্ট্রা চার্জে আরও প্রাণবন্ত শহরের সড়ক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে আল্ট্রা চার্জে আরও প্রাণবন্ত শহরের সড়ক

নতুন জ্বালানির গাড়ির চার্জিং প্রযুক্তি চালু হয়েছে বেইজিংসহ চীনের আরও কিছু শহরজুড়ে, এর মধ্যে কিছু মডেল ১৫ মিনিটেই চার্জ পূর্ণ করতে পারে এবং এগুলোর কোনোটির সর্বোচ্চ ক্ষমতা ৬০০ কিলোওয়াট পর্যন্ত। বেইজিংয়ে মোট ৫৩০ চার্জিং পাইল এবং ৬৭৪ ইভি পার্কিং স্পেস আছে, যার এক চতুর্থাংশে চার্জিং সুবিধা রয়েছে।

সেইসঙ্গে শাংহাই-বেইজিং এক্সপ্রেসওয়ে ও বেইজিং-হংকং-ম্যাকাও রুটের মতো বড় সড়কে চালু হয়েছে ১২টি ভ্রাম্যমাণ চার্জিং ইউনিট। এগুলোর মাধ্যমে এখন জরুরি অবস্থায় হটলাইনে ফোন করেও গাড়িতে দেওয়া যাচ্ছে চার্জ। গতবছরের ১ কোটি ২৯ লাখ ৩০ হাজার নতুন নিবন্ধনের সঙ্গে ২০২৫ সালে চীনে এনইভির সংখ্যা পৌঁছেছে ৪ কোটি ৪০ লাখে। মহাসড়কের চার্জিং নেটওয়ার্কে স্থাপন করা আছে সাড়ে ৭১ হাজার চার্জিং গান।

মোবাইল চার্জিং ইউনিট, রিয়েল-টাইম তথ্য শেয়ারিং এবং সার্ভিস-এরিয়া আপগ্রেডের মাধ্যমে চীনের যান চলাচল ব্যবস্থা এমনভাবে নকশা করা হয়েছে যাতে উৎসবের সময়ও যানবাহন চলাচল বাধাহীন থাকে। তথ্যে বলা হয়েছে, সাম্প্রতিক বসন্ত উৎসবকে ঘিরে চীনে যে ৯৫০ কোটি বার যাত্রী পারাপার হয়েছে, সেটার ৮০ ভাগই হয়েছে ব্যক্তিগত গাড়িতে। সেই ৮০ ভাগের একটি বড় অংশ বিদ্যুৎচালিত গাড়ির দখলে। গাড়ির জ্বালানি সাশ্রয়ী বৈশিষ্ট্য এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে, যেখানে কিনা ১০০-২০০ ইউয়ানের চার্জে একটি এনইভি চলছে ১৫ দিনেরও বেশি।

ফয়সল/নাহার তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.