এপ্রিল ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শিক্ষা মন্ত্রণালয় জাতীয় কৌশলের ক্রমবিকাশমান চাহিদা এবং উচ্চ-মানের উন্নয়নের লক্ষ্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৩৮টি নতুন মেজর চালুর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার সাধারণ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের মেজরের তালিকায় এসব সংযোজনের কথা জানানো হয়।
নতুন তালিকায় রেয়ার আর্থ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ডিপ আর্থ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিশেষায়িত বিষয় যুক্ত হয়েছে। ঐতিহ্যবাহী শিল্পের আধুনিকীকরণে সহায়তার জন্য ট্র্যাফিক-এনার্জি ইন্টিগ্রেশন ইঞ্জিনিয়ারিং ও এগ্রিকালচারাল রোবটিক্স অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাশাপাশি উদীয়মান খাতে বায়োম্যানুফ্যাকচারিং, এমবডিড ইন্টেলিজেন্স ও ব্রেইন-কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি চালু করা হয়েছে। বুদ্ধিমান অর্থনীতি গড়ে তুলতে ডিজিটাল ট্রেড ও ডিজিটাল ফাইন্যান্স এবং সেবা খাতের সক্ষমতা বাড়াতে ডিজিটাল কালচার অ্যান্ড ট্যুরিজম ও বিজনেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংযোজন করা হয়েছে।
বর্তমানে সাধারণ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক তালিকায় ১৩টি অধ্যয়ন ক্ষেত্রে মোট ৮৮৩টি মেজর অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: সিএমজি