ফেব্রুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত খুদে 'কম্প্যানিয়ন রোবট'। দেখতে ছোট এবং অত্যন্ত আদুরে রোবটগুলো এখন দেশটির মূলধারার বাজারে বেশ শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। পশমের আবরণে ঢাকা পোষা প্রাণীর মতো দেখতে রোবটগুলো মানুষের সঙ্গে কথা বলতে পারে এবং একাকিত্ব দূর করতে মানসিক সমর্থন জোগাতে সক্ষম।
বেইজিংয়ের একটি রোবট এক্সপেরিয়েন্স স্টোরে দেখা গেছে ২০টিরও বেশি মডেলের সঙ্গী রোবট। মূলত শিশুদের শিক্ষা এবং মানসিক সঙ্গ দেওয়ার জন্যই এগুলো তৈরি। দোকানে আসা একজন অভিভাবক জানান, রোবটগুলোর বুদ্ধিমত্তার স্তর বেশ উন্নত। এর ভেতরে বড় আকারের এআই মডেল যুক্ত থাকায় এটি শিশুদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারে।
'ওয়ার্ল্ড রোবটিক্স ২০২৫' রিপোর্ট অনুযায়ী, টানা ১১ বছর ধরে বিশ্বের বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল রোবট বাজার হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে চীন। বর্তমানে বিশ্বজুড়ে রোবট সংক্রান্ত যত পেটেন্ট বা স্বত্ব আছে, তার প্রায় দুই-তৃতীয়াংশ এখন দেশটির দখলে।
চীনের বিখ্যাত অনলাইন শপিং প্ল্যাটফর্ম জেডি ডটকম এর উচ্চপদস্থ কর্মকর্তা চেং সিয়াওতান জানান, তাদের সাথে বর্তমানে ১০০টিরও বেশি রোবট নির্মাতা প্রতিষ্ঠান কাজ করছে। গত বছরের 'ডাবল ১১' শপিং ফেস্টিভ্যালে দেখা গেছে, বুদ্ধিমান রোবট বিক্রির হার আগের বছরের তুলনায় পাঁচ গুণ বেড়েছে।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
চীনে জনপ্রিয় হচ্ছে এআই রোবট
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.