Monday, May 4, 2026
Live

এআই কনটেন্ট লেবেলিং না মানায় চীনে তিন অনলাইন প্ল্যাটফর্মকে শাস্তি

এআই কনটেন্ট লেবেলিং না মানায় চীনে তিন অনলাইন প্ল্যাটফর্মকে শাস্তিএপ্রিল ২৯, সিএমজি বাংলা ডেস্ক : এআই-নির্ভর কনটেন্ট সঠিকভাবে লেবেলিং না করায় চীনের তিনটি অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা। ভুয়া তথ্য ছড়ানো ঠেকানো এবং দ্রুত বিস্তারমান জেনারেটিভ এআই ব্যবহারে নিয়ন্ত্রণ জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এআই-নির্ভর কনটেন্ট সঠিকভাবে লেবেলিং না করায় চীনের তিনটি অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা। চীনের সাইবারস্পেস প্রশাসন (সিএসি) মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, অভিযুক্ত প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে নিয়ন্ত্রক জিজ্ঞাসাবাদ, সংশোধনের নির্দেশ এবং সতর্কবার্তার মতো ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে এআই-নির্মিত কনটেন্টের লেবেলিং নিশ্চিত করতে নজরদারি আরও বাড়ানো হবে, যাতে প্রযুক্তিটির ‘স্বাস্থ্যকর ও সুশৃঙ্খল’ উন্নয়ন নিশ্চিত করা যায়।

গত বছর চীন এআই-তৈরি কনটেন্ট শনাক্তকরণের জন্য নতুন নিয়ম চালু করে। এ সব নিয়ম অনুযায়ী, অনলাইনে প্রকাশিত এআই-জেনারেটেড কনটেন্টে দর্শকের জন্য দৃশ্যমান লেবেল এবং দায় নির্ধারণের জন্য অদৃশ্য মেটাডেটা থাকতে হবে।

বর্তমানে চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১.১২৫ বিলিয়ন, যার মধ্যে ৬০২ মিলিয়ন মানুষ জেনারেটিভ এআই ব্যবহার করে। ২০২৫ সালে ২ বিলিয়নের বেশি এআই-নির্মিত অডিও ও ভিডিও কনটেন্ট তৈরি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৪ গুণ বেশি।

ঐশী/হাশিম

তথ্য ও ছবি : সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.