Saturday, October 10, 2026
Live

চীনে নতুন ধরনের কর্মসংস্থানে শ্রমিকদের অধিকার সুরক্ষায় নতুন উদ্যোগ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে নতুন ধরনের কর্মসংস্থানে শ্রমিকদের অধিকার সুরক্ষায় নতুন উদ্যোগ

চীনে নতুন ধরনের কর্মসংস্থানে যুক্ত শ্রমিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় নতুন বিধিমালার খসড়া প্রকাশ করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রকাশিত এ খসড়ার ওপর আগামী ৮ নভেম্বর পর্যন্ত জনসাধারণের মতামত নেওয়া হবে।

প্রস্তাবিত বিধিমালা কার্যকর হলে, যেসব শ্রমিক বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার অধীনে কাজ করেন, কিন্তু প্রচলিত সংজ্ঞা অনুযায়ী যাদের সঙ্গে আনুষ্ঠানিক শ্রমসম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি, তারাও শ্রম আইনগত সুরক্ষার আওতায় আসবেন। বিভাগীয় বিধিমালার মাধ্যমে এ ধরনের কর্মীদের সুরক্ষার উদ্যোগ চীনে এটিই প্রথম।

খসড়ায় শ্রমিকদের মৌলিক অধিকার রক্ষা, শ্রমসংক্রান্ত নিয়ম ও অ্যালগরিদমের ব্যবহার নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ধরনের কর্মসংস্থান ব্যবস্থার জন্য নীতিমালা নির্ধারণের প্রস্তাব রয়েছে। পাশাপাশি শ্রমবিরোধ নিষ্পত্তি সহজ করা এবং সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর তদারকির দায়িত্ব ও বিধি লঙ্ঘনের আইনি দায় নির্ধারণের কথাও বলা হয়েছে।

খাদ্য সরবরাহকারী, অনলাইনভিত্তিক গাড়িচালকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত প্রায় ৮ কোটি ৪০ লাখ শ্রমিককে সুরক্ষায় চীন ধারাবাহিকভাবে উদ্যোগ নিচ্ছে। এসব উদ্যোগের মধ্যে প্ল্যাটফর্মের অ্যালগরিদমে স্বচ্ছতা, কঠোর নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা জোরদার করার বিষয়ও রয়েছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.