Monday, May 4, 2026
Live

চীনে বিশাল বিদ্যুৎ প্রকল্পের যাত্রা শুরু

চীনে বিশাল বিদ্যুৎ প্রকল্পের যাত্রা শুরু

এপ্রিল ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ইয়ুননান প্রদেশে পরিবেশবান্ধব জ্বালানি খাতে এক বিশাল মাইলফলক স্পর্শ করেছে দেশটির হুয়াংনং গ্রুপ। নিজস্ব প্রযুক্তিতে তৈরি নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করে চীনের প্রথম জলবিদ্যুৎ ও সৌরশক্তি একসঙ্গে বিদ্যুৎ উৎপাদন করবে, ফলে উৎপাদন হবে আরও স্থিতিশীল।

দক্ষিণ-পশ্চিম চীনের তালি পাই স্বায়ত্তশাসিত অঞ্চলে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ প্রকল্পটি চালু করা হয়েছে। এটি মূলত একটি হাইব্রিড সিস্টেম, যেখানে জলবিদ্যুৎ ও সৌরশক্তি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে।

এই বিশাল প্রকল্পের মোট উৎপাদন ক্ষমতা পাঁচ দশমিক ৪৩ মিলিয়ন কিলোওয়াট।

এই প্রকল্পের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর হোমগ্রোন কন্ট্রোল সিস্টেম বা নিজস্ব প্রযুক্তিতে তৈরি নিয়ন্ত্রণ ব্যবস্থা।

এই প্রকল্প চালুর ফলে স্থানীয় এলাকায় বিদ্যুতের চাহিদা মেটানো সহজ হবে। পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নাহার/সাকিব

তথ্য ও ছবি-সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.