মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালের শেষ নাগাদ চীনে মোট ৬৩ লাখ ১৮ হাজার বৈধ উদ্ভাবন পেটেন্ট নিবন্ধিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ বেশি।
বৃহস্পতিবার প্রকাশিত ‘চীনের মেধাস্বত্ত্ব সুরক্ষা ২০২৫’ শীর্ষক শ্বেতপত্রে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় মেধাস্বত্ত্ব প্রশাসন।
প্রতিবেদন অনুযায়ী, বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দ্রুত এগিয়েছে চীন। বিচারিক ও প্রশাসনিক প্রয়োগ জোরদার হওয়ায় আইপি সুরক্ষায় জনসন্তুষ্টির হারও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা এখন দাঁড়িয়েছে ৮২ দশমিক ৮১ পয়েন্টে।
এদিকে, বিদেশে আইপি বিরোধ মোকাবিলায় সহায়তা দেওয়ার জন্য গড়ে তোলা বিশেষ প্ল্যাটফর্মও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। গত বছরে এই প্ল্যাটফর্মের সহায়তায় চীনা প্রতিষ্ঠানগুলো প্রায় ২৭৫ কোটি ইউয়ান ক্ষতি পুনরুদ্ধার করতে পেরেছে।
ফয়সল/সাকিব
তথ্য ও ছবি: সিসিটিভি