Saturday, June 27, 2026
Live

চীনে শুরু হলো বিশ্ব ডিজিটাল শিক্ষা সম্মেলন ২০২৬

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে শুরু হলো বিশ্ব ডিজিটাল শিক্ষা সম্মেলন ২০২৬মে ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় শহর হাংচৌ-এ সোমবার শুরু হয়েছে বিশ্ব ডিজিটাল শিক্ষা সম্মেলন ২০২৬। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'এআই+শিক্ষা: রূপান্তর, উন্নয়ন ও শাসন'।সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কীভাবে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে এবং বৈশ্বিক শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখতে পারে, তা নিয়েই আলোচনা হচ্ছে এ আয়োজনে।সম্মেলনের পাশাপাশি বৈশ্বিক ডিজিটাল শিক্ষার বিভিন্ন অর্জন ও উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরতে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। এটি চারটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এতে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, পূর্ণাঙ্গ অধিবেশন, সমান্তরাল অধিবেশন এবং সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং বলেন, সি চিন পিং শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার গভীর প্রভাবকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং উচ্চমানের দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। হান চেং আরও বলেন, চীন জাতীয় পর্যায়ে ডিজিটাল শিক্ষা রূপান্তরের কৌশল বাস্তবায়নে জোর দিচ্ছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষা সংস্কারকে এগিয়ে নিতে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ।তিনি উল্লেখ করেন, এআই ও শিক্ষার সমন্বয় বিশ্বজুড়ে যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তেমনি বিভিন্ন চ্যালেঞ্জও তৈরি করেছে। তাই ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই বৈশ্বিক ডিজিটাল শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায়।চীন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যৌথভাবে ডিজিটাল শিক্ষার উন্নয়ন, শাসনব্যবস্থা এবং নীতিমালা আরও আধুনিক ও কার্যকর করার মাধ্যমে শিক্ষা খাতে নতুন উদ্ভাবনের পথ তৈরি করতে আগ্রহী বলেও জানান তিনি।নাহার/সাকিবতথ্য ও ছবি- সিনহুয়া

চীনের পূর্বাঞ্চলীয় শহর হাংচৌ- সোমবার শুরু হয়েছে বিশ্ব ডিজিটাল শিক্ষা সম্মেলন ২০২৬ এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'এআই+শিক্ষা: রূপান্তর, উন্নয়ন শাসন'

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কীভাবে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে এবং বৈশ্বিক শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখতে পারে, তা নিয়েই আলোচনা হচ্ছে আয়োজনে

সম্মেলনের পাশাপাশি বৈশ্বিক ডিজিটাল শিক্ষার বিভিন্ন অর্জন উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরতে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে এটি চারটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে এতে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, পূর্ণাঙ্গ অধিবেশন, সমান্তরাল অধিবেশন এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং বলেন, সি চিন পিং শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার গভীর প্রভাবকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং উচ্চমানের দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন

হান চেং আরও বলেন, চীন জাতীয় পর্যায়ে ডিজিটাল শিক্ষা রূপান্তরের কৌশল বাস্তবায়নে জোর দিচ্ছে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষা সংস্কারকে এগিয়ে নিতে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ

তিনি উল্লেখ করেন, এআই শিক্ষার সমন্বয় বিশ্বজুড়ে যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তেমনি বিভিন্ন চ্যালেঞ্জও তৈরি করেছে তাই ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই বৈশ্বিক ডিজিটাল শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায়

চীন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যৌথভাবে ডিজিটাল শিক্ষার উন্নয়ন, শাসনব্যবস্থা এবং নীতিমালা আরও আধুনিক কার্যকর করার মাধ্যমে শিক্ষা খাতে নতুন উদ্ভাবনের পথ তৈরি করতে আগ্রহী বলেও জানান তিনি

নাহার/সাকিব
তথ্য ছবি- সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.