Friday, June 26, 2026
Live

চীন-আফ্রিকা বাণিজ্যে নতুন রেকর্ড, চার মাসে বাণিজ্য বেড়েছে ১৯ দশমিক ৪ শতাংশ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-আফ্রিকা বাণিজ্যে নতুন রেকর্ড, চার মাসে বাণিজ্য বেড়েছে ১৯ দশমিক ৪ শতাংশ

মে ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও আফ্রিকার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও শক্তিশালী হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দুই পক্ষের বাণিজ্যের পরিমাণ নতুন রেকর্ড গড়েছে।

চীনের শুল্ক প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চার মাসে চীন ও আফ্রিকার মধ্যে মোট আমদানি-রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৮৮৫ দশমিক ৩৪ বিলিয়ন ইউয়ান। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৪ শতাংশ বেশি।

চীনের শুল্ক প্রশাসনের পরিসংখ্যান ও বিশ্লেষণ বিভাগের পরিচালক ল্যু তালিয়াং জানান, এ সময় আফ্রিকা থেকে চীনের আমদানি ১১ দশমিক ২ শতাংশ বেড়েছে এবং টানা আট মাস ধরে প্রবৃদ্ধি বজায় রয়েছে।

তিনি বলেন, ১ মে থেকে কূটনৈতিক সম্পর্ক থাকা ৫৩টি আফ্রিকান দেশের জন্য শুল্কমুক্ত সুবিধা চালু করেছে চীন। এর ফলে আফ্রিকার আপেল, কমলা ও অ্যাভোকাডোর মতো মৌসুমি কৃষিপণ্য এখন শুল্ক ছাড়ে চীনে প্রবেশ করছে।

ল্যু তালিয়াং আরও বলেন, চীনের বিশাল বাজার আফ্রিকার জন্য নতুন উন্নয়নের সুযোগ তৈরি করছে, যা চীন ও আফ্রিকার জনগণের জন্য পারস্পরিক সুফল বয়ে আনবে।

এদিকে, ২০২৬ সালের প্রথম চার মাসে চীনের মোট বৈদেশিক বাণিজ্যও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময় দেশটির বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ১৪ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৩ ট্রিলিয়ন ইউয়ানে।

এর মধ্যে চীনের রপ্তানি ১১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৯ দশমিক ৩৩ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। অন্যদিকে আমদানি বেড়েছে ২০ শতাংশ, যার পরিমাণ ৬ দশমিক ৯ ট্রিলিয়ন ইউয়ান।

নাহার/সাকিব

তথ্য ও ছবি-সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.