Sunday, June 28, 2026
Live

চীন-ইউনেস্কো কৌশলগত সহযোগিতা গভীর করার আহ্বান সি চিন পিংয়ের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-ইউনেস্কো কৌশলগত সহযোগিতা গভীর করার আহ্বান সি চিন পিংয়ের

মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন সক্রিয়ভাবে ইউনেস্কোর কাজকে সমর্থন করে এবং বিশ্ব শান্তি রক্ষা ও বৈশ্বিক উন্নয়নে উভয়পক্ষের এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখা উচিত। বেইজিংয়ে সফররত জাতিসংঘের মহাপরিচালক খালেদ এল-এনানির সাথে সাক্ষাতে এমন মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

মঙ্গলবার বিকেলে বেইজিংয়ের মহাগণভবনে অনুষ্ঠিত বৈঠকে সি চিন পিং সকল দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধিতে এবং পারস্পরিক শিক্ষার প্রসারে ইউনেস্কোর গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

বৈঠকে সি বলেন, “চীন সক্রিয়ভাবে ইউনেস্কোর কাজকে সমর্থন করে এবং উভয়পক্ষ বিশ্ব শান্তি রক্ষা ও বৈশ্বিক উন্নয়নে যৌথভাবে অনেক কাজ করেছে। আমি একবার বলেছিলাম যে এই ধরনের সহযোগিতা অত্যন্ত মূল্যবান এবং তা অব্যাহত রাখা উচিত। আমার স্ত্রী ইউনেস্কোর বালিকা ও নারী শিক্ষার অগ্রগতির জন্য বিশেষ দূত এবং তিনি এই কাজটিকে অত্যন্ত গুরুত্ব দেন। সকল দেশের মানুষের আরও ভালোভাবে কল্যাণের জন্য চীন আপনার নেতৃত্বে ইউনেস্কোর সঙ্গে কৌশলগত সহযোগিতা গভীর করতে ইচ্ছুক।”

এ সময় এল-এনানি ইউনেস্কোর প্রতি চীনের অব্যাহত ও ব্যাপক সমর্থনের জন্য সি চিন পিংকে ধন্যবাদ জানান।

১২ বছর আগে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে দেওয়া প্রেসিডেন্ট সি’র একটি ভাষণের কথা স্মরণ করে তিনি বলেন, “সেই কথাগুলো যেখানে সমগ্র ইউনেস্কো পরিবারের কাছে একে অপরের সঙ্গে আদান-প্রদান এবং পারস্পরিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছিলো, সেটা এখনো অগ্রাধিকার।”

বৈঠকে উভয়পক্ষ বিশ্বশান্তি, উন্নয়ন এবং সভ্যতার পারস্পরিক সংলাপ জোরদারে যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

জেনিফার/ হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.