Sunday, June 28, 2026
Live

চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফোনালাপ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফোনালাপ

মে ১৩: গতকাল (মঙ্গলবার) রাতে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যে, ফোনালাপ অনুষ্ঠিত হয়।

সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার অগ্রগতি তুলে ধরে দার বলেন, পাকিস্তান এ আলোচনায় চীনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে। চীনের সাথে সমন্বয় জোরদার করে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়নে ইতিবাচক ভুমিকা পালন করতে ইচ্ছুক ইসলামাবাদ।

জবাবে ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা আর যুদ্ধবিরতির মেয়াদ স্থগিত করতে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করে বেইজিং। পাকিস্তান মধ্যস্থতা করে, হরমুজ প্রণালী পুনরায় খোলা এবং আঞ্চলিক শান্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে বলে আশা করে চীন। এটি আন্তর্জাতিক সমাজেরও প্রত্যাশা।

তিনি আরও বলেন, আরও কয়েক দিন পরে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। দু’দেশের উচিত উচ্চপর্যায়ের আদান-প্রদান ঘনিষ্ঠতর করা; কৌশলগত যোগাযোগ জোরদার করা এবং আন্তরিক মৈত্রী সুসংবদ্ধ করা; বাস্তব সহযোগিতা বাস্তবায়ন করা; পারস্পরিক কেন্দ্রীয় স্বার্থ এবং অভিন্ন স্বার্থ রক্ষা করে, চীন-পাকিস্তান সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া; জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে জাতিসংঘের কাঠামোতে, দু’দেশের ন্যায়ের পক্ষে কন্ঠস্বর আরও উঁচু করা; এবং যৌথভাবে বহুপক্ষবাদ রক্ষা করা। (সুবর্ণা/আলিম/রুবি)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.