মে ১৩: চীন-ক্যালিফোর্নিয়া আর্থ-বাণিজ্যিক ফোরাম ২০২৬ গতকাল (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়। চীন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও বাণিজ্যিক মহলের প্রায় ৫৫০জন দুই দেশের মধ্যে স্থানীয় সহযোগিতার প্রাণশক্তিকে উদ্দীপিত করতে এবং আর্থ-বাণিজ্যিক খাতে চীনের বিভিন্ন প্রদেশ ও শহরের সাথে ক্যালিফোর্নিয়ার সহযোগিতা জোরদার করার জন্য একত্রিত হন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সিয়ে ফেং তার ভিডিও ভাষণে বলেন যে, চীন-মার্কিন স্থানীয় সহযোগিতার ক্ষেত্রে ক্যালিফোর্নিয়া অগ্রভাগে রয়েছে এবং এই ফোরামটি দুই দেশের মধ্যে স্থানীয় সহযোগিতার জন্য একটি যুগান্তকারী আয়োজনে পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেন যে, এই বছরটি চীন-মার্কিন সম্পর্কের জন্য একটি ‘বড় বছর’, গুরুত্বপূর্ণ উচ্চ-পর্যায়ের আদান-প্রদান ইতোমধ্যেই চলছে। তিনি আশা প্রকাশ করেন যে, উন্মুক্ত মনোভাব এবং অগ্রণী চেতনা নিয়ে ক্যালিফোর্নিয়া নতুন যুগে চীন ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয়ের জন্য কল্যাণকর সহযোগিতার এক নতুন পথ অন্বেষণ করবে।
এই ফোরামের বিশেষ অতিথি, হাইনান প্রদেশের উপ-গভর্নর চাও ফেং তাঁর বক্তব্যে হাইনান বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইনান মুক্ত বাণিজ্য বন্দরের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন যে, হাইনান ক্যালিফোর্নিয়ার সব খাতের সাথে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে মনোনিবেশ করা, সহযোগিতা গভীর করা এবং চীন-মার্কিন প্রাদেশিক ও শহরের সহযোগিতার একটি নতুন মডেল তৈরি করতে চায়।
ফোরাম চলাকালীন হাইনান প্রদেশ এবং ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল ক্যালিফোর্নিয়ার সঙ্গে বেশ কয়েকটি সহযোগিতা প্রকল্পে স্বাক্ষর করে।
লিলি/তৌহিদ/আনন্দী
2026年中国-加州经贸论坛聚焦深化中美地方经贸交流
2026年中国-加州经贸论坛12日在美国加利福尼亚州洛杉矶市举行。近550名中美两国政商界人士汇聚一堂,共同呼吁激发中美地方合作活力,加强中国各省市与美国加州在经贸等领域的合作。
中国驻美国大使谢锋在视频致辞中表示,加州是“中美地方合作的前沿”,中国-加州经贸论坛已经成为两国地方合作的标志性品牌活动。他指出,今年是中美关系“大年”,高层交往重要议程已经按下“启动键”,希望加州继续以面朝大洋的开放姿态、敢为人先的开拓精神,为探索新时期中美相互尊重、和平共处、合作共赢的正确相处之道贡献力量。
中国驻洛杉矶总领事郭少春在现场致辞说,该论坛迄今共举办8届,不仅是中国有关省市和加州开展政策对话、信息沟通、促进贸易投资的重要平台,也为双方企业家提供直接交流、拓展商机、对接合作的宝贵机会。
加州财务长马世云在书面致辞中说:“加州与中国拥有悠久的经贸伙伴关系、创新合作以及人文交流历史。这样的论坛有助于双方建立更深入的理解与联系,为加强商业合作和实现共同繁荣创造条件。”
洛杉矶地区出口委员会联席主席凯文·克洛登在发言中强调珍视并支持加州与中国长久且广泛的联系。他指出,双方在5G技术、设计产业、绿色食品、清洁能源及先进科技等领域都存在合作,这将推动双方共同繁荣。
本届论坛主宾省海南省副省长赵峰在主旨演讲中介绍了海南经济特区和海南自由贸易港的最新发展。他表示,海南愿与加州各界一道,聚焦重点领域,拓展合作深度,打造中美省州合作新典范。
海南省和内蒙古自治区在本次论坛期间与加州签署多个合作项目。