চীন-বেলারুশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। বেলারুশের রাজধানী মিনস্কে আয়োজিত ‘সবার জন্য বৃহৎ বাজারের সুযোগ: চীনে রপ্তানি’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে দু’দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান।
রোববার আয়োজিত এ অনুষ্ঠানে হান চেং বলেন, চীন ও বেলারুশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার তিন দশকের বেশি সময়ে পারস্পরিক বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। গেল আগস্টে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সন্ডার লুকাশেঙ্কোর বৈঠকের পর দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিকনির্দেশনা তৈরি হয়েছে।
হান চেং বলেন, বর্তমান বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠেছে, যা উন্নয়ন ও মুক্ত বাণিজ্যের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। এ অবস্থায় আন্তর্জাতিক সহযোগিতা ও সংহতিই এগিয়ে যাওয়ার একমাত্র পথ।
বেলারুশ শুরু থেকেই চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সক্রিয় অংশীদার। চীন বেলারুশের সঙ্গে নীতি সমন্বয়, শিল্প সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, ডিজিটাল অর্থনীতি এবং চীন-ইউরোপ রেলপথে পরিবহন সুবিধা বাড়াতে আগ্রহী বলে জানান চীনের ভাইস প্রেসিডেন্ট।
সূত্র: সিএমজি বাংলা