Thursday, June 4, 2026
Live

চীন-ব্রিটেন সম্পর্ক জোরদারে ইতিবাচক পরিবেশের আহ্বান ওয়াং ই’র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-ব্রিটেন সম্পর্ক জোরদারে ইতিবাচক পরিবেশের আহ্বান ওয়াং ই’র

জুন ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন আশা করে যে যুক্তরাজ্য চীনের প্রতিষ্ঠানগুলোর জন্য ন্যায্য, সুবিচারভিত্তিক ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবে। এ ছাড়া দু’দেশের সম্পর্কের উন্নয়নে ও সহযোগিতা গভীর করতে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে বলে আশাবাদী চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মঙ্গলবার বেইজিংয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে অনুষ্ঠিত ১১তম চীন-যুক্তরাজ্য কৌশলগত সংলাপে এ কথা বলেন তিনি।

ওয়াং ই বলেন, চলতি বছরের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চীন সফরের সময় দু’দেশের শীর্ষ নেতারা দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক সমন্বিত কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন। বর্তমানে নানা খাতে বিনিময় ও সহযোগিতা পুরোপুরি পুনরুদ্ধার হয়েছে এবং ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

তিনি আরও বলেন, দু’দেশের উচিত পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করা। পাশাপাশি নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন এবং উচ্চপর্যায়ের বিনিময় বাড়িয়ে বাস্তবসম্মত সহযোগিতার ফল অর্জন করা প্রয়োজন। এর মাধ্যমে বিশ্বশান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নে যৌথ অবদান রাখা সম্ভব হবে।

চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুধু দেশের উন্নয়ন নকশা নয়, বরং বিশ্ববাসীর জন্যও নতুন সুযোগের তালিকা। এটি যুক্তরাজ্যের আধুনিক শিল্প কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

লুৎফর/সাকিব

তথ্য ও ছবি: সিসিটিভ

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.