মে ১৫: গতকাল (বৃহস্পতিবার) সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের গণমহাভবনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। ২ ঘণ্টা ১৫ মিনিটেরও বেশি সময় ধরে চলে বৈঠকে প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রেসিডেন্ট ট্রাম্প চীন–মার্কিন সম্পর্কের নতুন অবস্থান হিসেবে দুই দেশের মধ্যে একটি ‘গঠনমূলক কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক’ গড়ে তোলার বিষয়ে সম্মত হন, যা আগামী তিন বছর এবং এর পরেও চীন–মার্কিন সম্পর্কের কৌশলগত দিকনির্দেশনা দিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে উভয় দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ও এটিকে স্বাগত জানাবে বলে আশা করা হচ্ছে।
চীন-মার্কিন নেতাদের এই বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে নজর রাখছে। বিভিন্ন দেশের বিশ্লেষকদের মতে, এটি একটি ঐতিহাসিক বৈঠক, যা বিশ্বের কাছে আশাব্যঞ্জক বার্তা পৌঁছে দিয়েছে।
পূর্ব এশীয় বিশেষজ্ঞ এবং ফেয়ারলি ডিকিনসন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক জেসি গেটস বলেন, “প্রেসিডেন্ট সি চিন পিং আবারও চীন–মার্কিন সম্পর্ককে একটি বড় জাহাজের সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ‘গঠনমূলক কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক’ গড়ে তোলা দুই দেশের সামনে এগিয়ে যাওয়ার জন্য অপরিহার্য পদক্ষেপ। উভয় দেশ যদি একে অপরের দিকে এগিয়ে আসে, তবে তা অবশ্যই দুই দেশ ও সমগ্র বিশ্বের জন্য কল্যাণকর হবে।”
অস্ট্রেলিয়ান সিটিজেনস পার্টির জাতীয় চেয়ারম্যান রবার্ট বারউইক বলেন, ‘বৈঠকে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বক্তব্য ছিল বেশ তাৎপর্যপূর্ণ ও প্রভাবশালী। তিনি দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং সহযোগিতাকে প্রধান ভিত্তি, সংযত প্রতিযোগিতা, নিয়ন্ত্রণযোগ্য মতপার্থক্য এবং সম্ভাবনাময় ভবিষ্যতের ওপর ভিত্তি করে চীন–মার্কিন সম্পর্কের একটি নতুন অবস্থান তুলে ধরেছেন। এ ধরনের বার্তাই বিশ্ববাসী শুনতে চেয়েছিল।’
অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্বই মনে করেন, চীন–মার্কিন সম্পর্ক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক। দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা জোরদার করা বিশ্বব্যাপী ইতিবাচক প্রভাব ফেলবে এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও অনুপ্রেরণাদায়ক হবে।
(রুবি/ফয়সল/সুবর্ণা)
国际社会高度关注中美元首会谈
5月14日上午,国家主席习近平在北京人民大会堂同来华进行国事访问的美国总统特朗普举行会谈。会谈用时超过2小时15分钟。会谈中,习主席同特朗普总统赞同将构建“中美建设性战略稳定关系”作为中美关系新定位,将为未来3年乃至更长时间的中美关系提供战略指引,相信会受到两国人民和国际社会的欢迎。
国际社会高度关注中美元首会谈。多国人士认为,这是一次历史性会谈,向世界发出了积极正面的信号。
美国东亚问题研究学者 费尔利·迪金森大学客座教授 杰西/·盖茨:习近平主席在会谈中再次将中美关系比作一艘大船,我们需要同舟共济、携手合作。中美构建“建设性战略稳定关系”是我们向前发展的必然选择,中美相向而行必将造福两国,惠及世界。
澳大利亚公民党全国主席 罗伯特·巴威克:习近平主席在会谈中所讲的内容意义重大,令人印象深刻。习主席高瞻远瞩,他以合作为主、竞争有度、分歧可控、和平可期阐述中美关系新定位,这是人们希望听到的声音。
多国人士表示,中美关系是世界上最重要的双边关系之一,两国加强互利合作鼓舞世界。