মে ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও ব্রুনেইয়ের কূটনৈতিক সম্পর্কের ৩৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার বেইজিং পৌঁছেছেন ব্রুনাইয়ের যুবরাজ হাজি আল-মুহতাদী বিল্লাহ। চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং-এর আমন্ত্রণে তিনি এই সফরে এসেছেন।
ক্রাউন প্রিন্স দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের জেষ্ঠ্য মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন, তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুয়া ছুনইং।
১৯৯১ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকেই চীন ও ব্রুনেই ঘনিষ্ঠ প্রতিবেশী এবং কৌশলগত অংশীদার। গত তিন দশকে দুই দেশের মধ্যে গভীর রাজনৈতিক আস্থা তৈরি হয়েছে এবং বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতার পরিধিও বেড়েছে।
শুভ/লুৎফর
তথ্য ও ছবি: সিসিটিভি