Friday, May 15, 2026
Live

চুংনানহাইয়ে সি চিন পিং ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সীমিত পরিসরে বৈঠক

চুংনানহাইয়ে সি চিন পিং ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সীমিত পরিসরে বৈঠক

মে ১৫: আজ (শুক্রবার) সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুংনানহাইয়ে এক সীমিত পরিসরের বৈঠক করেন।

বৈঠকে সি চিন পিং উল্লেখ করেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের এবারের সফর একটি ঐতিহাসিক ও যুগান্তকারী সফর। আমরা যৌথভাবে চীন ও যুক্তরাষ্ট্রের গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্কের নতুন অবস্থান নির্ধারণ করেছি। আমরা আর্থ-বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখা, বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা সম্প্রসারণ এবং একে অপরের উদ্বেগের যথাযথ সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছি। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতেও আমরা সম্মত হয়েছি। এই সফর পারস্পরিক বোঝাপড়া বাড়াতে, পারস্পরিক আস্থা গভীর করতে এবং উভয় দেশের জনগণের কল্যাণ বৃদ্ধিতে সহায়ক হবে। এটি পুনরায় প্রমাণ করেছে যে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে চীন ও যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয় পক্ষের জন্য লাভজনক সহযোগিতার সঠিক পথ খুঁজে বের করা দুই দেশের জনগণ এবং বিশ্বের বিভিন্ন দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা। দুই দেশ সহযোগিতা জোরদার করার মাধ্যমে নিজ নিজ উন্নয়ন ও পুনরুজ্জীবনকে এগিয়ে নিয়ে যাবে। উভয় পক্ষের উচিত আমাদের গৃহীত গুরুত্বপূর্ণ ঐকমত্য কার্যকর করা, কষ্টার্জিত ইতিবাচক প্রবণতাকে গুরুত্ব দেওয়া, সঠিক পথে অবিচল থাকা, হস্তক্ষেপ দূর করা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল উন্নয়নকে এগিয়ে নেওয়া।”

ট্রাম্প তাঁকে চুংনানহাইয়ে আমন্ত্রণ জানানোর জন্য প্রেসিডেন্ট সি চিন পিংকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমার এবারের চীন সফর অত্যন্ত সফল হয়েছে এবং এটি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে, যা সত্যিই অবিস্মরণীয়। উভয় পক্ষ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে, বেশ কিছু চুক্তি স্বাক্ষর করেছে এবং অনেক সমস্যার সমাধান করেছে, যা দুই দেশ ও বিশ্বের জন্য উপকারী হবে। প্রেসিডেন্ট সি আমার পুরানো বন্ধু। আমি তাঁকে গভীরভাবে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এক সুসম্পর্ক গড়ে উঠেছে। মার্কিন-চীন সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ এবং নিঃসন্দেহে এটি আরও ভালো হবে। আমি প্রেসিডেন্ট সি’র সঙ্গে অব্যাহতভাবে গভীর যোগাযোগ বজায় রাখব এবং ওয়াশিংটনে তাঁকে স্বাগত জানাব।”

এ সময় দু’নেতা অন্যান্য গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যু নিয়েও মতবিনিময় করেন।

(আনন্দী/তৌহিদ/স্বর্ণা)

习近平同美国总统特朗普在中南海小范围会晤

5月15日上午,国家主席习近平在中南海同美国总统特朗普举行小范围会晤。

习近平指出,特朗普总统此访是一次历史性、标志性的访问,我们共同确定了中美建设性战略稳定关系的新定位,就保持经贸关系稳定、拓展各领域务实合作、妥善解决彼此关切达成重要共识,同意就国际和地区问题加强沟通和协调。访问有利于促进相互理解、加深彼此信任、增进两国人民福祉。这也再次表明,中美在相互尊重基础上实现和平共处、合作共赢,走出一条正确相处之道,是两国人民所愿和世界各国人民所盼。中美双方可以通过加强合作,促进各自的发展振兴。双方要落实好我们达成的重要共识,珍惜当前来之不易的良好势头,把准方向、排除干扰,推动两国关系稳定发展。

特朗普表示,非常感谢习近平主席邀请我到中南海做客。此次访华是一次非常成功的访问,举世瞩目,令人难忘。双方形成一系列重要共识,达成多项协议,解决了不少问题,对两国和世界都十分有益。习近平主席是我的老朋友,我十分尊重习近平主席,我们建立了良好的关系。美中关系很重要,一定会越来越好。我愿同习近平主席继续保持诚恳深入沟通,热情期待在华盛顿接待习近平主席。

双方还就一些地区热点问题交换了意见。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.