Saturday, May 9, 2026
Live

ছিংহাই–তিব্বত মালভূমিতে হিমবাহ নিয়ে চীনের প্রথম বিজ্ঞান জাদুঘর উদ্বোধন

'সাইবার হুমকি' বিষয়ক মার্কিন অপপ্রচারের সমালোচনায় উত্তর কোরিয়া

মে ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের ছিংহাই-তিব্বত মালভূমিতে হিমবাহ নিয়ে নির্মিত চীনের প্রথম বৃহৎ বিজ্ঞান জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। শুক্রবার বায়ি হিমবাহ বিজ্ঞান জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে চালু হয়।

ছিংহাই প্রদেশের ছিলিয়ান কাউন্টিতে থাকা জাদুঘরটি দর্শনার্থীদের হিমবাহের উৎপত্তি, বিবর্তন এবং পরিবেশগত গুরুত্ব সম্পর্কে ধারণা দেবে। নিচতলায় ‘হিমবাহের সৃষ্টি’, ‘হিমবাহের দুর্যোগ‘ ও ‘আশা’ শিরোনামে তিনটি আলাদা প্রদর্শনী বিভাগ রয়েছে। এখানে ক্ষুদ্র ডায়োরামা, মাল্টিমিডিয়া ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে এবং নিমজ্জিত অভিজ্ঞতা নেওয়ার প্রযুক্তির মাধ্যমে উচ্চভূমির হিমবাহের পরিবেশ ও বাস্তুতন্ত্র জীবন্তভাবে তুলে ধরা হয়েছে।

প্রদর্শনীগুলোতে হিমবাহের গঠন, বিস্তার, বিবর্তন, পরিবেশগত ভূমিকা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সংরক্ষণ প্রচেষ্টার বিষয়গুলো ধারাবাহিকভাবে ব্যাখ্যা করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের মতে, বায়ি হিমবাহ ছিলিয়ান পর্বতমালা অঞ্চলের অভ্যন্তরীণ জলব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উৎস এবং পরিবেশগত পরিবর্তন পর্যবেক্ষণের অন্যতম কেন্দ্র। জাদুঘরটি হিমবাহ পর্যবেক্ষণ ও গবেষণার বহু বছরের ফলাফলকে সাধারণ মানুষের সামনে তুলে ধরছে।

ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.